Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জল্পনা আর বিতর্ক যেন পুনম পাণ্ডের (Poonam Pandey) নিত্যসঙ্গী। কখনও চমকপ্রদ মন্তব্য, কখনও আবার অদ্ভুত কাণ্ড-সব মিলিয়ে খবরের শিরোনামে থাকার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে এই মডেল-অভিনেত্রীর। এবার বছর ঘুরতে না ঘুরতেই আবারও চর্চার কেন্দ্রে তিনি। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়ে পোস্ট করেছেন পুনম, আর সেই পোস্ট ঘিরেই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।
ছবিতে স্পষ্ট বেবি বাম্প (Poonam Pandey)
পোস্টে দুটি ছবি শেয়ার করেছেন তিনি (Poonam Pandey)। প্রথম ছবিতে টি-শার্ট খানিকটা তুলে নিজের ‘বেবি বাম্প’ দেখাতে দেখা যাচ্ছে তাঁকে। দ্বিতীয় ছবিতেও মাতৃত্বের ইঙ্গিত স্পষ্ট। তবে ক্যাপশনে কোনও বিস্তারিত বক্তব্য নেই-শুধু গর্ভবতী মহিলা, দুধের বোতল এবং শিশুর ইমোজি ব্যবহার করেছেন তিনি। আর তাতেই শুরু হয়েছে জল্পনা।

নেটিজেনদের প্রতিক্রিয়া (Poonam Pandey)
নেটিজেনদের প্রতিক্রিয়া কিন্তু একেবারেই একরকম নয়। অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন জীবনের জন্য। আবার বড় অংশের মতে, এটি নিছক ‘পাবলিসিটি স্টান্ট’। কেউ প্রশ্ন তুলছেন সন্তানের বাবার পরিচয় নিয়ে, কেউ আবার মনে করছেন ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। এরই মধ্যে সামনে এসেছে আরেকটি বিষয়-পরের দিনই ১ এপ্রিল, অর্থাৎ ‘এপ্রিল ফুল’ দিবস। ফলে অনেকেই সন্দেহ করছেন, পুনম আবারও কি মজা করলেন!

আরও পড়ুন: World Cup FIFA 2026: ‘বন্ধ দেশ’ থেকে বিশ্বমঞ্চে, কানাভারোর হাত ধরে লড়াইয়ে নামছে ‘নতুন’ উজবেকিস্তান
মৃত্যুর ভুয়ো খবর
উল্লেখযোগ্যভাবে, গত বছর জরায়ুমুখ ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে প্রবল বিতর্কে জড়িয়েছিলেন পুনম। ১ ফেব্রুয়ারি তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, আর পরদিনই তিনি ভিডিও বার্তায় জানান, তিনি জীবিত এবং এটি সচেতনতা বৃদ্ধির জন্য করা হয়েছিল। সেই ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে।



