Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সমাজ মাধ্যমের পাতায় মালাইকা আরোরার (Malaika Arora) নাম উঠে আসে মাঝেমধ্যে। তাঁর সম্পর্ক নিয়ে শোনা যায় গুঞ্জন। আরবাজ খানের (Arbaaz Khan) সাথে মালাইকার বিবাহ বিচ্ছেদ হয়েছে অনেক দিন আগেই । তবে সে সম্পর্ক নিয়ে এখনও আলোচনার শেষ নেই। ইতিমধ্যে বিয়ে করেছেন আরবাজ খান (Arbaaz Khan)। মালাইকা দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেননি। তবে অভিনেত্রীর প্রেমের সম্পর্ক নিয়ে বারে বারে খবর ছড়িয়েছে। এবার গুঞ্জন শোনা গেল , তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন! কী বললেন অভিনেত্রী ? এমন গুঞ্জন কেন উঠল ?
সম্পর্ক শেষ না করা (Malaika Arora)
আরবাজ খান (Malaika Arora) দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন । বর্তমানে আরবাজ ও তাঁর স্ত্রী সুরা খান তাঁদের নতুন সদস্যের জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যেই গুঞ্জন শোনা গেল, মালাইকা আরোরাকে (Malaika Arora) নিয়ে। তিনি নাকি দ্বিতীয়বার বিয়ের কথা ভাবছেন। কারণ বলিপাড়ায় খবর শোনা যাচ্ছে, তিনি প্রেমের উপর অগাধ আস্থা রাখেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘নিজেদের সম্পর্ক শেষ করে দিতে চায় না কেউই। তিনিও বিয়ে ভাঙতে চাননি। তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছে মানে , তিনি ভালোবাসার ওপর আস্থা হারাননি।’ অভিনেত্রী মনে করেন ,”সব সম্পর্কই যে ভবিষ্যতে সুখের হবে , এমনটা নাও হতে পারে। “
প্রেম ভাঙা (Malaika Arora)
আরবাজের সাথে মালাইকার বিবাহ বিচ্ছেদের পর শোনা (Malaika Arora) গিয়েছিল, অভিনেতা অর্জুন কপূরের (Arjun Kapoor) সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা আরোরা (Malaika Arora)। অবশ্য অর্জুনের সাথে প্রেম ভাঙ্গার খবরও ছড়িয়ে পড়েছিল অনেকদিন আগেই। তবে বলিপাড়ায় এবার যে গুঞ্জন শোনা যাচ্ছে, মালাইকার বিয়ে নিয়ে, তা সত্যি নাও হতে পারে। কারণ দ্বিতীয়বার বিয়ে প্রসঙ্গে সরাসরি অভিনেত্রী কিছু জানাননি।
মনের মানুষ খোঁজা
অবশ্য মালাইকা আরোরার ( Malaika Arora) কথায়, ‘প্রতিটা মেয়েরই বিয়ে করার আগে সময় নেওয়া উচিত।’ তিনি মনে করেন, কাজ করে জীবনকে সময় দিয়ে, তারপর বিয়ে করা উচিত। তবে মালাইকা নিজেকে রোমান্টিক মানুষ মনে করেন। তিনি ভালোবাসায় বিশ্বাসী। বর্তমানে বালিপাড়া অন্দরে মালাইকার বিয়ে নিয়ে যে গুঞ্জন উঠেছে, তাতে অভিনেত্রীকে নিয়ে কৌতুহল তুঙ্গে। অনুরাগীরা মনে করছেন, তাহলে কী মনের মানুষ খুঁজে পেলেন মালাইকা ?
আরও পড়ুন: The Bengal Files Controversy: বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বাধা, কী বললেন পরিচালক?
সময়ের অপেক্ষা
অভিনেত্রী মালাইকার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন কিনা তা জানা নেই । তবে অর্জুনের সাথে প্রেম ভাঙ্গার পর অভিনেত্রীর উপর দিয়ে অনেকটাই ঝড় বয়ে গিয়েছে। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল তাঁর বাবার চলে যাওয়া। মাঝেমধ্যেই তাঁর সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়। কিন্তু এবারে তাঁকে নিয়ে ওটা গুঞ্জন কতটা সত্যি, তা সময়ের অপেক্ষা।


