Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মালয়েশিয়ার একটি হোটেলের বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া গেল তাইওয়ানের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও র্যাপার সিহ ইউ-সিনকে (Popular Influencers)। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩১ বছর।
সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া (Popular Influencers)
‘নার্স দেবী’ নামে পরিচিত সিহ ইউ-সিনের আকস্মিক মৃত্যুতে তোলপাড় সোশ্যাল মিডিয়া। নেটিজেনরা শোকবার্তা জানাচ্ছেন, কেউ কেউ বিশ্বাসই করতে পারছেন না যে এত জনপ্রিয় ও প্রাণবন্ত এক তরুণী এভাবে চলে গেলেন।

র্যাপার নামউইয়ের বিস্ফোরক অভিযোগ (Popular Influencers)
মালয়েশিয়ান সংবাদমাধ্যমের খবর, জনপ্রিয় র্যাপার নামউই-ই প্রথম সিহ ইউ-সিনকে বাথরুমে অচেতন অবস্থায় দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে সিপিআর দিতে শুরু করেন এবং দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি পরিষেবায় যোগাযোগ করেন। তবে তাঁর অভিযোগ, ফোন করার প্রায় এক ঘণ্টা পরে অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছায়। নামউইয়ের দাবি, তিনি যখন দেরির কারণ জানতে ফোন করেন, তখন জরুরি পরিষেবা কর্মীরা তাঁকেই উল্টো তিরস্কার ও গালাগাল করেন। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
শুটিংয়ের মাঝেই বিপর্যয় (Popular Influencers)
জানা গিয়েছে, শুটিংয়ের জন্য মালয়েশিয়া সফরে গিয়েছিলেন সিহ ইউ-সিন। তাঁর ম্যানেজার ক্রিস জানান, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, কিন্তু সেই মুহূর্তে তাৎক্ষণিক চিকিৎসার কোনো সুযোগ ছিল না। ম্যানেজার আরও বলেন, “সিহ ইউ-সিনের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে মৃত্যুর কারণ জানতে তদন্তের অনুরোধ জানানো হয়েছে।”
আরও পড়ুন: Shootout in Kolkata: ভোরবেলার গুলি! কে এই মৌসুমী হালদার, কেন চলল হামলা?

কে এই ‘নার্স দেবী’?
সোশ্যাল মিডিয়ায় পাঁচ লক্ষেরও বেশি ফলোয়ারের মালিক সিহ ইউ-সিন মূলত স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য ভিডিও বানাতেন। তাঁর প্রাণবন্ত উপস্থাপনা ও তথ্যভিত্তিক কনটেন্টের জন্য নেটিজেনদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘নার্স দেবী’ নামে।



