Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রেলিগেয়ার ব্রোকিং-এর রিসার্চের এসভিপি অজিত মিশ্রের মতে, স্টক মার্কেটের গতিমুখ নির্ভর করছে কর্পোরেট আর্নিং এবং বাণিজ্য চুক্তির উপর (Stock to Buy)।
৩ স্টকে বড় লাভ (Stock to Buy)
স্টক মার্কেটে শর্ট টার্মে লেভার খোঁজ করেন লগ্নিকারীরা। তাতে দীর্ঘমেয়াদি সঞ্চয় যেমন বাড়ে তেমনই স্বল্পমেয়াদেও স্টক মার্কেট লাভের মুখ দেখাতে পারে। মঙ্গলবার ভারতের শেয়ার বাজার তুলনায় দুর্বল। তবে শেয়ার মার্কেট নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। সেক্টর ও স্টক বিশেষে ভালো পারফরম্যান্স আশা করছেন তাঁরা। তবে স্টকের গতি নির্ভর করছে ম্যাক্রোইকোনমিক ফ্যাক্টর, আমেরিকার ট্যারিফ, বিদেশি লগ্নির হালচাল-সহ অনেক কিছুর উপর (Stock to Buy)।

রেলিগেয়ার ব্রোকিং-এর রিসার্চের এসভিপি অজিত মিশ্রের মতে, স্টক মার্কেটের গতিমুখ নির্ভর করছে কর্পোরেট আর্নিং এবং বাণিজ্য চুক্তির উপর। এই আবহে সেক্টর ও স্টক বেছে নিয়ে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন তিনি। তিনি পরামর্শ দিচ্ছেন দীর্ঘমেয়াদে লার্জ ক্যাপ ও লার্জ মিড ক্যাপে বিনিয়োগ করার। তিনি পরামর্শ দিয়েছেন শর্ট টার্মের জন্য কয়েকটি স্টকের।
আরও পড়ুন: SIR: বাংলায় শুরু এসআইআর, বাড়ি বাড়ি যাওয়া শুরু করল বিএলও-রা
- Grasim Industries
- টার্গেট প্রাইস ৩১২০ টাকা, এর স্টপ লস ২৭৮০ টাকা
- Aurobindo Pharma
- টার্গেট প্রাইস ১৩০০ টাকা, এর স্টপ লস ১০৯০ টাকা
- City Union Bank
- টার্গেট প্রাইস ২৫৭ টাকা, এর স্টপ লস ২২৫ টাকা (Stock to Buy)
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


