Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সিপিআইএমের রাজ্য কমিটি থেকে পদত্যাগ করলেন দলের তরুণ নেতা প্রতিকুর রহমান। সোমবার সকালে আচমকাই তিনি রাজ্য নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠান বলে দলীয় সূত্রে খবর(Pratikur Rahman)। যদিও এখনও পর্যন্ত তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে জানা গেছে।
একাংশের সঙ্গে মতবিরোধের অভিযোগ (Pratikur Rahman)
সূত্রের দাবি, গত কয়েক মাস ধরেই দলের একাংশের সঙ্গে প্রতিকুরের মতবিরোধ তীব্র হচ্ছিল। সংগঠন পরিচালনা, প্রার্থী নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে ভেতরে ভেতরে টানাপোড়েন চলছিল। সেই দ্বন্দ্বই শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
তরুণ ও পরিচিত মুখ প্রতিকুর
প্রতিকুর রহমান ছাত্র রাজনীতি থেকেই উঠে আসা মুখ। এসএফআইয়ের রাজ্য নেতৃত্বে থাকার সময়েই তিনি আলোচনায় আসেন। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও জয় পাননি, তবুও তরুণ ও পরিচিত মুখ হিসেবে সংগঠনের ভিতরে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনেও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তাঁকেই প্রার্থী করা হতে পারে বলে জোর জল্পনা চলছিল।
জোর চর্চা রাজনৈতিক মহলে (Pratikur Rahman)
এই পরিস্থিতিতে তাঁর আকস্মিক পদত্যাগে স্বাভাবিকভাবেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, দল কি তাঁর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটবে, নাকি নতুন কোনও সাংগঠনিক সিদ্ধান্ত নিতে চলেছে?
আরও পড়ুন: AI Summit: বিশ্বমঞ্চে নেতৃত্বের বার্তা ভারতের: নয়াদিল্লিতে শুরু ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’
আনুষ্ঠানিকভাবে এখনও মন্তব্য পাওয়া যায়নি (Pratikur Rahman)
এ বিষয়ে প্রতিকুর রহমান বা সিপিআইএমের শীর্ষ নেতৃত্বের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে দলের অভ্যন্তরীণ সমীকরণে এই পদক্ষেপ যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।



