Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : টালিগঞ্জের ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বে আবারও পরিচালকদের পাশেই দাঁড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন, টালিগঞ্জের কোনও পরিচালক স্বাধীনভাবে কাজ করতে চাইলে তাঁর কাজে কোনভাবেই বাধা দেওয়া যাবে না।
পরিচালকদের পাশেই দাঁড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)
সোমবার এই মামলার শুনানিতে (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, টালিগঞ্জের কোনও পরিচালক স্বাধীনভাবে কাজ করতে চাইলে তাঁর কাজে কোনভাবেই বাধা দেওয়া যাবে না। কারও জীবিকা বা ব্যবসা বন্ধ করার অধিকার কোনও সংগঠনের নেই। আর এটা সুনিশ্চিত করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দফতরের সচিবকেই। তারপরও কোনও সমস্যা হলে বা সমাধান সূত্র না বেরোলে, পরিচালকরা স্থানীয় পুলিশের সাহায্য নিতে পারবেন। ১৬ জুন পরবর্তী শুনানি।
পরিচালক গিল্ড বনাম ফেডারেশন (Calcutta High Court)
দীর্ঘদিন ধরেই টলিউডের পরিচালক গিল্ডের অভিযোগ, ফেডারেশন তাঁদের কাজ করার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। গত বছর পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্মের হয়ে একটি সিরিজ পরিচালনাকে কেন্দ্র করে সেই সংঘাত চরমে পৌঁছয়। তিনি কলকাতার পাশাপাশি বাংলাদেশে গিয়েও পরিচালনার কাজ করেন। তাঁকে পরিচালক গিল্ড সমর্থন করলে ফেডারেশনের সঙ্গে সংঘাত আরো জোরালো হয়। দফায় দফায় সেই (Calcutta High Court) বিরোধ প্রকাশ্যে আসে। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সাময়িকভাবে মিটেছিল সমস্যা।
আরও পড়ুন : Calcutta High Court :পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ চাকরিহারাদের একাংশ
পরিচালকদের পক্ষেই একাধিক নির্দেশ অমৃতা সিনহার
কিন্তু এই বছরের শুরুতেই কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রীজিৎ রায়, জয়দীপ মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায়, বিদুলা ভট্টাচার্য, অনির্বাণ ভট্টাচার্য-সহ যাঁরাই প্রকাশ্যে ফেডারেশনের ভূমিকার বিরোধিতা করেছেন, তাঁদের কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। ফেডারেশনের এই ভূমিকার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পরিচালক বিদুলা ভট্টাচার্য। পরিচালক সুব্রত সেন, সুদেষ্ণা রায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য-সহ মোট ১৫ জন পরিচালক বিদুলা ভট্টাচার্যকে সমর্থন করেন এবং ফেডারেশনের বিরুদ্ধে হাইকোর্টে এক যোগে মামলাও করেন সকলে। সেই মামলাতেই সোমবার পরিচালকদের পক্ষেই একাধিক নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।


