Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোচিংয়ে অল্পদিনের মধ্যেই SA20-তে নজর কেড়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals)।
চর্চায় প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals)
ক্রিকেটার হিসেবে বিশ্ব মঞ্চে দর্শকরা দেখেছিলেন সৌরভের দাদাগিরি। তারপর প্রশাসকের ভূমিকায় সফল ছিলেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। এবার দলের কোচ হিসেবেও চর্চায় সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন দায়িত্ব সামলাচ্ছেন তাঁর নিজস্ব ভঙ্গিমায়। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ SA20-র দল প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ। ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও তাঁর ছিল হাল না ছাড়ার মানসিকতা এবার সেই একই মানসিকতা দেখা গেল প্রিটোরিয়া ক্যাপিটালসের মধ্যে (Pretoria Capitals)।
শনিবারের ম্যাচে সাত রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দল শুধু কামব্যাক করলো ম্যাচে তাই নয়, ম্যাচও জিতে নিলো তারা। জয়ের পাশাপাশি বিশ্ব ক্রিকেটে প্রথম দল হিসেবে গড়ে ফেললেন অনন্য নজির।

প্রথম ব্যাট করতে নেমে সাত রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে পুরোপুরি ব্যাকফুটে দল। মাত্র চার রানে ফেরেন শাই হোপ। শূন্য রানে ফেরেন ব্রাইস পারসন্স, কনর এস্টারহুইজেন, রোস্টন চেস ও আন্দ্রে রাসেল। দলকে এই অবস্থা থেকে টেনে তুলেন ব্রেভিস ও শেরফেন রাদারফোর্ড। জুটিতে তাঁরা তোলেন ১১৩ রান। ব্রেভিস করেন ৪৭ বলে ৫৩ রান। অন্যদিকে রাদারফোর্ড ৫০ বলে ৭৪ রানের ইনিংস খেলেন।

আরও পড়ুন: Dev Subhashree: একযুগ পর ফের দেশু ম্যাজিক, রিলিজের ১০ মাস আগেই শুরু অগ্রিম বুকিং
কেউ জুটির সৌজন্যে সৌরভের দল ১৪৩ রান তোলেন। এই রানের জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১২২ রানেই থেমে যায় জোবার্গ সুপার কিংস। তিনটি করে উইকেট নেন কেশব মহারাজ ও লিজাড উইলিয়ামস।

প্রথমে ব্যাট করে দশ রানের কমে পাঁচ উইকেট হারিয়েও ম্যাচ জেতার নজির গড়ল প্রিটোরিয়া ক্যাপিটালস। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে এই রেকর্ড গড়ল ব্রেভিসরা। এর আগে টি-টোয়েন্টিতে এমন ঘটনা ঘটেছিল ২০১০ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। এরপর থেকেই আবার নতুন করে চর্চায় উঠে এসেছে প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals)।


