Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জয়ের জন্য চাই ৫৪৯, প্রচন্ড চাপে ভারতীয় দল (Ind vs SA)। হার বাঁচানো কি সম্ভব হবে?
প্রবল চাপের মুখে ভারত (Ind vs SA)
প্রথম থেকেই চালকের আসনে প্রোটিয়া শিবির। চতুর্থ দিনে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিন লাঞ্চের সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ২২০। সেই সময়েই ৫০৫ রানে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে ভারতের জেতার সম্ভাবনা নেই বললেই চলে। এখন প্রশ্ন ড্র করতে পারবে কিনা ভারতীয় ব্যাটাররা (Ind vs SA)।
প্রোটিয়ারা প্রথম ইনিংসে রানা তুলেছিল পাহাড় প্রমাণ। সেঞ্চুরি করেছিলেন সেনুরান মুথুস্বামী। জানসেন করেছিলেন ৯৩ রান। জবাবে ভারতের ব্যাটিং শিবির ২০০ তুলে হিমশিম খায়। ২০১ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। ব্যাটের পাশাপাশি বল হাতেও দাপট দেখতে দেখতে দেখা যায় জানসেনকে। রতকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা তুলে ফেলল ২৬০/৫। এগিয়ে থাকা ৫৪৮ রানে। যেই ব্যাটিং লাইন আপ ২০০ রান তুলতে নাকানি-চোবানি খেয়েছে সেই ব্যাটিং লাইন আপ এই রান তাড়া করে জিতবে এই আশা ছেড়ে দিয়েছেন সমর্থকরা।

আরও পড়ুন: T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল পাবে ইডেন গার্ডেন্সে?
তবে এখন ম্যাচ ড্র করার পথে ভারত কোন রণনীতি অবলম্বন করে সেটাই দেখার। এই এই ম্যাচ ড্র হলেও কিছুটা সম্মানজনক হলেও সিরিজ বাঁচানো যাবে না। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া ব্যাটার স্টাবস করলেন ৯৪। জাদেজা নিয়েছেন ৪ উইকেট। স্টাবসের শতরানের জন্য অপেক্ষা করছিলেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। তিনি আউট হতেই ডিক্লেয়ার করে দিলেন প্রোটিয়া অধিনায়ক (Ind vs SA)।


