Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় তাঁর নামেই চেনেন সকলে ‘প্রীতি শি ইজ’ (Pretty She is)। রিল, ব্লগ আর অনন্য উপস্থাপনায় ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর প্রীতি সরকার। অনলাইন দুনিয়ার সেই পরিচিত মুখ এবার পা রাখলেন একেবারে নতুন মঞ্চে ওটিটি প্ল্যাটফর্মে।

‘পরিণীতা’র হিন্দি রিমেকে (Pretty She is)
বড় পর্দায় আগেও দেখা গিয়েছিল প্রীতিকে। তবে এবার আসল চমক তিনি অভিনয় করছেন রাজ চক্রবর্তী পরিচালিত বাংলা হিট ছবি ‘পরিণীতা’-র হিন্দি রিমেকে। বাংলা সংস্করণে যেখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছিলেন মুখ্য ভূমিকায়, সেখানে নতুন এই হিন্দি সংস্করণেও পরিচালকের আসনে রয়েছেন রাজ চক্রবর্তী। প্রীতির চরিত্রের নাম ‘টুসু’, যা বাংলা ছবিতে করেছিলেন অদ্রিজা রায়।
সুযোগ কীভাবে এল? (Pretty She is)
প্রীতির কথায়, “না, অফার পাইনি। আমি অডিশন দিয়েছিলাম। তারপর লুক টেস্টে ডাক আসে। তার পরেই শুটিং ফ্লোরে যাওয়া! এখনও বিশ্বাস করতে পারছি না, এত কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল আমার সঙ্গে।” অর্থাৎ ভাগ্যের চেয়ে পরিশ্রমই এনে দিয়েছে সাফল্য।

পরমব্রতর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা (Pretty She is)
সূত্রের খবর এই সিরিজে বাবাইদার চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। প্রীতি জানান, প্রথম দিন সেটে গিয়ে তাঁকে দেখে “আনন্দে পাগল” হয়ে গিয়েছিলেন। পরমব্রতের সঙ্গে দৃশ্য ভাগ করে নেওয়াই তাঁর কাছে বিরাট অভিজ্ঞতা। তিনি বলেন, “শিখেছি তো প্রচুর কিছু। তবে যখন শুনলাম পরমদা আমার ভিডিয়ো দেখেন, তখন হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল!”
রাজ চক্রবর্তীর সঙ্গে কাজের অভিজ্ঞতা (Pretty She is)
অভিনয়ের পথে নতুন হলেও প্রীতি পরিচালক রাজ চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ। তাঁর ভাষায়, “রাজদা একেবারেই কুল। খুব ঠান্ডা মাথার মানুষ। বকা তো একবারও দেননি, বরং খুব যত্ন নিয়ে সব শিখিয়েছেন।”

কনটেন্ট ক্রিয়েটর থেকে উদ্যোক্তা (Pretty She is)
অভিনয়ের পাশাপাশি প্রীতি চালান নিজের ক্লোদিং ব্র্যান্ড-ও। সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েশন, ফ্যাশন আর এখন অভিনয় তিন দিকেই তাঁর উপস্থিতি চোখে পড়ার মতো।
আরও পড়ুন: Salman Khan: শরীরের যন্ত্রণা সত্ত্বেও সুস্থ ও ফিট সলমন খান, ছবি দেখেই অবাক অনুরাগীরা!
নিয়মিত অভিনয়?
প্রীতির হাসি-ভরা উত্তর, “ইচ্ছা তো রয়েছে। দেখা যাক কী হয়।” অর্থাৎ কনটেন্ট ক্রিয়েটর প্রীতি এখন নতুন পথে অভিনেত্রী প্রীতি সরকার হিসেবে উঠে আসার গল্প শুরু হয়েছে মাত্র।



