Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গরম গরম লুচি, পরোটা বা রুটির সঙ্গে (Pumpkin Face Pack) কুমড়ো-আলুর ছক্কা অনেকেরই প্রিয় খাবার। তবে এই কুমড়ো যে শুধু পেটের উপকারেই থেমে নেই, তা জানলে অবাক হতে হয়। রান্নাঘরের সাধারণ এই সবজি ত্বকের যত্নেও দারুণ কার্যকরী ভূমিকা নিতে পারে। কারণ পাকা কুমড়োতে লুকিয়ে আছে এমন বহু পুষ্টিগুণ, যা ত্বককে ভেতর থেকে পুনরুজ্জীবিত করে তুলতে পারে।
ত্বক আরও স্বাস্থ্যকর ও উজ্জ্বল (Pumpkin Face Pack)
পুষ্টিবিদদের মতে, পাকা কুমড়োয় রয়েছে প্রচুর পরিমাণে (Pumpkin Face Pack) ভিটামিন এ, ভিটামিন সি, বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ত্বকের ক্ষতি রোধ করে এবং বার্ধক্যের ছাপ দেরিতে পড়তে দেয়। শুধু তাই নয়, কুমড়োয় থাকা জিঙ্ক, আয়রন, ম্যাগনেশিয়াম ও সেলেনিয়ামের মতো খনিজ উপাদান ত্বকের কোষ পুনর্গঠন ও ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে। ফলে নিয়মিত যত্নে এই প্রাকৃতিক উপাদানটি ব্যবহার করলে ত্বক আরও স্বাস্থ্যকর ও উজ্জ্বল হয়ে ওঠে।

যাঁরা কুমড়ো খেতে পছন্দ করেন না, তাঁরা চাইলে এটি ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। কয়েকটি সহজ উপায়ে তৈরি করা যায় ঘরোয়া কুমড়ো ফেসপ্যাক, যা ত্বকের নানা সমস্যার সমাধান দিতে পারে-
- ১. পাকা কুমড়ো ও মধুর ফেসপ্যাক: (Pumpkin Face Pack)
পাকা কুমড়োর পিউরির সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন (Pumpkin Face Pack)। এই মিশ্রণটি সমানভাবে মুখে লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এবং শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করে। - ২. কুমড়ো ও দইয়ের ফেসপ্যাক:
সূর্যের ট্যান বা নিস্তেজ ভাব দূর করতে চাইলে পাকা কুমড়োর পিউরি ও টক দই মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক পরিষ্কার ও প্রাণবন্ত হয়ে উঠবে। দইয়ের ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ সরিয়ে দেয়, আর কুমড়োর ভিটামিন ত্বককে করে তোলে কোমল ও উজ্জ্বল। - ৩. কুমড়ো, ডিম ও ভিটামিন ই ক্যাপসুলের ফেসপ্যাক:
বলিরেখা বা ত্বকের ঢিলাভাব নিয়ে চিন্তা থাকলে এই প্যাক আদর্শ। পাকা কুমড়োর শাসের সঙ্গে ডিমের সাদা অংশ ও একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এটি ত্বক টানটান করে ও বলিরেখা কমাতে সাহায্য করে।
আরও পড়ুন: Malbazar Tragedy: ডামডিমে অবসাদগ্রস্ত যুবকের তাণ্ডব, ধারালো অস্ত্রের কোপে জখম পাঁচ!
এই ঘরোয়া ফেসপ্যাকগুলি সপ্তাহে ২–৩ দিন ব্যবহার করলে ত্বকের স্পষ্ট পরিবর্তন অনুভব করা যায়।


