Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আর জি কর মেডিক্যাল কলেজ (R G Kar Death) হাসপাতালে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতের নাম অরূপ বন্দ্যোপাধ্যায়, বয়স প্রায় ৪০ বছর। তিনি দমদমের বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, (R G Kar Death)
স্থানীয় সূত্রে খবর, অসুস্থ ছেলের চিকিৎসার (R G Kar Death) জন্য স্ত্রী ও ৪ বছরের সন্তানকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন অরূপ। সেই সময় ট্রমা বিল্ডিংয়ের লিফটে ওঠেন তাঁরা। অভিযোগ, লিফটটি হঠাৎ উপরে ওঠার পর আচমকা নিচে নেমে আসে এবং তারপরই দরজা আটকে যায়। দীর্ঘক্ষণ লিফটের দরজা না খোলায় ভিতর থেকে সাহায্যের আর্তি জানানো হলেও তা কেউ শুনতে পায়নি বলে অভিযোগ। উদ্ধারকারী দল পৌঁছনোর আগেই লিফটের মধ্যেই মৃত্যু হয় অরূপের।
প্রাথমিকভাবে অভিযোগ (R G Kar Death)
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য রোগীর পরিজনেরা। হাসপাতালে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টালা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে, লিফটে কোনও অপারেটর না থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে। আবার যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে যদি প্রযুক্তিগত সমস্যাই কারণ হয়ে থাকে, তাহলে নিয়মিত রক্ষণাবেক্ষণ কেন হয়নি, তা নিয়েই উঠছে বড় প্রশ্ন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।


