Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: অক্সিজেন সিলিন্ডার ফেটে দুজনের হাত ও পা সম্পূর্ণ উড়ে গিয়ে গুরুতর জখম হলেন দুজন। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। আহতদের নাম আবু তালেব ও উজির হোসেন। তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(Rampurhat) পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ (Rampurhat)।
লরি থেকে সিলিন্ডার নামাতে গিয়ে বিপত্তি (Rampurhat)
বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে বীরভূমের রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের একটি দোকানের সামনে লরি থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর কাজ করছিল বেশ কয়েকজন শ্রমিক। সেই সময় একটি সিলিন্ডার লরি থেকে মাটিতে পড়তেই বিকট শব্দে সিলিন্ডারটি ফেটে যায়।
আরও পড়ুন: Mamata Banerjee: বারাসাত মর্গে মৃতের চোখ চুরির অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে

সিলিন্ডার ফেটে জখম ২ (Rampurhat)
সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লরির চালক ও একজন কলমিস্ত্রি। সিলিন্ডার ফেটে যাওয়ার তীব্রতায় একজনের একটি পা ও আরেকজনের একটি হাত উড়ে যায়। প্রতক্ষ্যদর্শীরা জানান বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, একজনের পা ও হাত প্রায় ৫০ ফুট দূরত্বে ছিটকে পড়ে। বিস্ফোরণের আওয়াজ শুনে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয়রা। তারাই আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।



