Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশজুড়ে শিক্ষাব্যবস্থা ও প্রশ্নপত্র ফাঁসের (R Madhavan) অভিযোগ ঘিরে চলা আন্দোলনের আবহে অবশেষে মুখ খুললেন অভিনেতা তথা পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের চেয়ারম্যান আর মাধবন। দীর্ঘদিন নীরব থাকার জন্য ছাত্রছাত্রীদের তীব্র সমালোচনার মুখে পড়ার পর তিনি সমাজ মাধ্যমে একটি দীর্ঘ বার্তা প্রকাশ করে আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকার কথা জানান।
দেশজুড়ে আলোড়ন (R Madhavan)
সম্প্রতি দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে (R Madhavan) আলোড়ন তৈরি হয়েছে। সেই সময় মাধবনের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন এফটিআইআই-এর পড়ুয়ারা। প্রতিবাদ জানিয়ে তাঁর দফতরের বাইরে পোস্টার টাঙানো হয়। ‘নিট ফর সেল’ লেখা পোস্টার এবং ‘নিখোঁজ’ বার্তা দিয়ে তাঁকে কটাক্ষ করেন শিক্ষার্থীরা। ঘটনাটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং বিতর্ক আরও তীব্র হয়।
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি (R Madhavan)
এরপরই নিজের অবস্থান স্পষ্ট করেন মাধবন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন ও পরিশ্রমকে নষ্ট করে দেয় এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা শিক্ষার্থীদের আস্থা ভেঙে দেয় এবং হাজার হাজার পরিবারের আশা-ভরসায় আঘাত হানে। তাই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Mani Ratnam: কলকাতায় মণিরত্নমের মেগা শুটিং, শহরে বিজয় সেতুপতি-সাঁই পল্লবী
একইসঙ্গে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উদ্দেশে মাধবনের বার্তা, নিজেদের লক্ষ্য থেকে যেন তারা বিচ্যুত না হয়। তিনি সতর্ক করে বলেন, অনেকেই এই আন্দোলনকে নিজেদের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার চেষ্টা করতে পারে। তাই পড়ুয়াদের শান্ত থেকে নিজেদের দাবি নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।


