Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ক্রিকেট খেলা, কোচ, মেন্টর হিসেবে কাটানোর পর এ বার ক্রিকেট দলের মালিকানা নিতে চলেছেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার (Rahul Dravid)।
নতুন দলের মালিক হতে চলেছেন দ্রাবিড়, অশ্বিন? (Rahul Dravid)
রাহুল দ্রাবিড়, রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ রেখেছেন এই দুই প্রাক্তন তারকা। এরপর তাঁদের নানান ভূমিকায় দেখা গেলেও এবার অন্য ভূমিকায় ভারতের এই দুই প্রাক্তন ক্রিকেটার। এবার ফ্রাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মালিকানায় আসছেন রাহুল দ্রাবিড়, রবিচন্দ্রন অশ্বিন। নিজস্ব দল কিনতে চলেছেন ভারতীয় ক্রিকেটের দুই তারকা। তবে সেটা ভারতে নয়, তাঁরা দল কিনতে চলেছেন ইউরোপে। এই দুই প্রাক্তন ভারতীয় তারকার পাশাপাশি এই লিগে দল কিনবেন ফাফ ডু’প্লেসিস, জন্টি রোডসরা (Rahul Dravid)।
এবার ইউরোপে নতুন টি-টোয়েন্টি লিগ শুরু হতে চলেছে। যার পোশাকি নাম ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ। মূলত ইউরোপে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি ও অ্যাসোসিয়েট দেশগুলো থেকে ক্রিকেটার তুলে আনার জন্য এই পদক্ষেপ। সেখানে দল থাকবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নর্দার্ন আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড থেকে। ইতিমধ্যে আমস্টারডাম, বেলফাস্ট ও এডিনবরার দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিনিয়োগকারীরা কিনে ফেলেছে।

ছয় দলের টুর্নামেন্টে নরওয়ের গ্লাসগোর দল কিনতে আগ্রহ প্রকাশ করেছেন দ্রাবিড় এবং অশ্বিন। দুই প্রাক্তন মহা তারকার জনপ্রিয়তা ইউরোপের ক্রিকেটের পরিধি বাড়াতে ইতিবাচক ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। তবে সেই সঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে অশ্বিনকে কি এই লিগে খেলতেও দেখা যাবে?
আরও পড়ুন: Subhashree Ganguly: যুদ্ধের আতঙ্ক পেরিয়ে অবশেষে ঘরে ফেরা শুভশ্রী ও ইউভানের
রিপোর্টে বলা হয়েছে যে, ‘যদি অশ্বিন এই টুর্নামেন্টে খেলেন, তা আয়োজকদের জন্য বিরাট সাফল্য হবে।’ অন্যদিকে রাহুল দ্রাবিড় স্কটল্যান্ডের হয়ে ১১টি ম্যাচ খেলেছিলেন। ২০০৩ সালে বিদেশি হিসেবে ম্যাচ খেলে ৬০০ রানও করেন। ফলে দ্রাবিড়ের স্কটল্যান্ড যোগ বেশ পুরনো। তবে আশা করা হচ্ছে এই মাসের শেষেই আনুষ্ঠানিকভাবে দল কেনার কথা ঘোষণা করা হবে (Rahul Dravid)।


