Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে ভারত। তবে তার আগে ভারতীয় দলকে সতর্ক করলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
সূর্যদের সতর্ক করলেন দ্রাবিড় (Rahul Dravid)
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট হিসেবে মাঠে নামবে ভারত। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে প্রস্তুতি সিরিজ হিসেবে ভারত এই মুহূর্তে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত। পাঁচ ম্যাচের সিরিজ এখন ভারতের পকেটে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দাপটের সাথে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে সূর্যকুমার যাদবরা (Rahul Dravid)।
তবে বিশ্বকাপের আগে ভারতের প্রাক্তন তারকা ব্যাটার ও প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় ভারতকে ফেভারিট ঘোষণা করার পাশাপাশি সতর্কও করলেন তাদের। দ্রাবিড় বলেন একটা খারাপ দিন বিপদ ডেকে আনতে পারে। এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্রাবিড় আর সেখানেই ২০২৩ বিশ্বকাপ ফাইনালের কথা উল্ল্যেখ করেন। সেই উদাহরণ টেনে তিনি বলেন বিশ্বকাপে ঘরের মাঠে ভাল খেললেও বারবার ফাইনালে মন ভেঙেছে সমর্থকদের। সেই সময় দলের কোচ ছিলেন দ্রাবিড়। তারপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ যেতে ভারত দ্রাবিড়ের কোচিংয়ে।

বিশ্বকাপের আগে দ্রাবিড় বলছেন, ‘ভারত ফেভারিট হিসেবেই বিশ্বকাপে খেলতে নামছে। খুব সহজেই সেমিফাইনালে পৌঁছবে। কিন্তু আমার তিক্ত অভিজ্ঞতা থেকে জেনেছি নির্দিষ্ট দিনে যে দল ভাল খেলবে, সেই জিতবে। প্রতিপক্ষের যে কেউ ভাল খেলে স্বপ্ন ভেঙে দিতে পারে।’ তিনি আরও বলেন, ‘ভারতীয় দল যতই শক্তিশালী হোক না কেন, একদিন খারাপ খেললেই কিন্তু সব শেষ।’

আরও পড়ুন: Bogtui Case: সিবিআই-এর আবেদনে মান্যতা হাইকোর্টের, বীরভূম থেকে সরল বগটুই মামলা
দ্রাবিড়ের কোচিংয়ে সাদা বলের ফরম্যাটে বেশ ভাল পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। দ্রাবিড়-রোহিত জুটিতে সীমিত ওভারের ক্রিকেটে ভারত হয়ে উঠেছিল অপরাজিত। সেই সময় ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে তৎকালীন ভারতের অধিনায়ক রোহিত শর্মা শুরু থেকেই আক্রমণের রাস্তা নিতেন। সেই বিষয়ে দ্রাবিড় বলেন, ‘সবচেয়ে চমৎকার ব্যাপার ছিল শুরুতেই রোহিত আগ্রাসী শুরু করত। অন্যদের কাঁধে দায়িত্ব দেওয়ার পরিবর্তে রোহিত নিজেই খেলার গতি নির্ধারণের দায়িত্ব নিয়ে নিত। যখন দলের ক্যাপ্টেন সামনে দাঁড়িয়ে বলে ওঠে, আমার গড় বা ব্যক্তিগত পরিসংখ্যানের ক্ষতি হলেও আমি-ই এই কাজটি করব, তখন সেই বার্তা দলের সবার কাছে পৌঁছে দেওয়াটা অনেক সহজ হয়ে যায়।’ ভারতের সেই সময়ের অধিনায়ক রোহিতের ভূয়ষী প্রশংসা করেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।


