Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে পালিত হলো শিশু দিবস (Raiganj)। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও গার্জিয়ানদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল শ্রদ্ধা, ভালোবাসা ও আনন্দে ভরপুর। নেহেরু শিশুদের প্রতি গভীর স্নেহশীল ছিলেন। তাই তাঁর জন্মদিনটিকে স্মরণ করেই সমগ্র দেশে প্রতি বছর ১৪ নভেম্বর শিশু দিবস হিসেবে পালন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান (Raiganj)
বিদ্যালয়ের পক্ষ থেকে শিশু দিবস উদযাপনকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা বা রূপসজ্জা, নাচ, গান ও নাটক সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিশুরা নানা চরিত্রে সেজে মঞ্চে উঠে শুধু বিনোদনই করেনি, বরং তাদের আত্মবিশ্বাস, প্রতিভা ও কল্পনাশক্তির এক অনন্য পরিচয় উপস্থাপন করেছে।
শিশুদের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রকাশ (Raiganj)
এই বছরের অনুষ্ঠানকে বিশেষ করে তুলেছিল একটি অনন্য উদ্যোগ, প্রত্যেকটি পারফরমেন্সের সঙ্গে যুক্ত করা হয়েছিল শিশুদের ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা, তারা বড় হয়ে কী হতে চায় বা কোন ব্যক্তিকে আদর্শ মানে, সেই ভাবনাগুলির উপস্থাপন। কেউ চিকিৎসক সেজেছে, কেউ বিজ্ঞানী, কেউ আবার স্বাধীনতা সংগ্রামী বা ক্রীড়াবিদ শিশুরা তাদের ভবিষ্যৎ স্বপ্নগুলোকে সুন্দরভাবে তুলে ধরেছে।
শিশু শ্রম বিরোধী সচেতনতা বার্তা (Raiganj)
অনুষ্ঠানের অন্যতম মূল উদ্দেশ্য ছিল শিশুদের অধিকার ও শিক্ষার গুরুত্ব সম্পর্কে বার্তা দেওয়া। বিদ্যালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় কোন শিশুকেই চায়ের দোকান, ইটভাটা বা অন্য কোনো জায়গায় শ্রমিক হিসেবে নয়, বরং বিদ্যালয়ে এসে পড়াশোনা করে তাঁদের শৈশব উপভোগ করা উচিত। শুধুমাত্র শিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবেই তারা ভবিষ্যতে দেশের ভালো মানুষ হতে পারবে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে।

আরও পড়ুন: Shahid Kapoor: দিল্লি বিস্ফোরণের জের, স্থগিত ‘ককটেইল ২’-এর শুটিং!
শুভেচ্ছা ও অভিনন্দন
এই বিশেষ দিনে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকার অন্যান্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশেও জানানো হয় শিশু দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।



