Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: লোকসভায় রেললাইনে বন্যপ্রাণী, বিশেষ করে হাতির মৃত্যু নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে আনল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গত পাঁচ বছরে দেশে ট্রেনের ধাক্কায় প্রায় ৭৯টি হাতির মৃত্যু হয়েছে(Rail Death AI)।
বাড়ছে দুর্ঘটনায় হাতির মৃত্যু (Rail Death AI)
সরকারি তথ্য অনুযায়ী, প্রতি বছর গড়ে ১৫ থেকে ২০টি হাতি রেল দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গ, অসম, ওড়িশা এবং ঝাড়খণ্ডের বনাঞ্চল ঘেরা রেলপথে এই ধরনের দুর্ঘটনা বেশি ঘটে, কারণ বহু জায়গায় রেললাইন হাতির প্রাকৃতিক করিডোরের মধ্য দিয়েই গেছে।
দুর্ঘটনা রোধে AI (Rail Death AI)
এই পরিস্থিতি মোকাবিলায় রেলমন্ত্রক একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে। রেলমন্ত্রী জানান, হাতির চলাচল শনাক্ত করতে রেললাইনের পাশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ইনস্ট্রুশন ডিটেকশন সিস্টেম চালু করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে হাতি রেললাইনের কাছে এলে সঙ্গে সঙ্গে লোকো পাইলট এবং কন্ট্রোল রুমে সতর্কবার্তা পৌঁছে যাবে, ফলে ট্রেনের গতি কমানো বা প্রয়োজনে থামানো সম্ভব হবে।
আরও পড়ুন: Meteorit Explosion: উড়ন্ত অবস্থাতেই বিস্ফোরণ, উল্কার বিস্ফোরণে তোলপাড় আকাশ!
রেলমন্ত্রক ও বন দফতরের মধ্যে সমন্বয় বৃদ্ধি (Rail Death AI)
পাশাপাশি যেসব এলাকায় হাতির চলাচল বেশি, সেখানে ট্রেনের গতিবেগ নিয়ন্ত্রণ, রেললাইনের নিচে আন্ডারপাস ও র্যাম্প নির্মাণ এবং নজরদারি বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। হাতির করিডোর চিহ্নিত করতে রেল মন্ত্রক ও বন দফতরের মধ্যেও সমন্বয় বাড়ানো হয়েছে বলে জানান রেলমন্ত্রী।



