Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গে(Weather)! উত্তুরে হাওয়ায় ফের কমল দক্ষিণবঙ্গের তাপমাত্রা তবে আগামিকাল অর্থাৎ রবিবার তাপমাত্রা হালকা বাড়তে পারে। ২ ডিগ্রি বাড়বে পারদ! তবে পৌষ সংক্রান্তিতে ফের কমবে তাপমাত্রার পারদ। জাঁকিয়ে শীতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে। জমিয়ে শীতের মরশুম চলবে মাঘ মাসের প্রথমেও। উত্তরবঙ্গের ৬ জেলায় ঘন কুয়াশার সতর্কতা। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।
দক্ষিণে ফের নিম্নমুখী তাপমাত্রা(Weather)
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার(Weather) সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামিকাল রবিবার ও পরশু সোমবার তাপমাত্রা ২ ডিগ্রি মতো বাড়বে। আজ, সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মঙ্গলবার তাপমাত্রা ফের নিম্নমুখী হবে। বুধবার সংক্রান্তির দিন অনেকটা নামতে পারে পারদ।

উত্তরের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা(Weather)
উত্তরবঙ্গের একাধিক(Weather) জেলায় ঘন কুয়াশার দাপট অব্যাহত। দৃশ্যমানতা ৫০ থেকে ১৯৯ মিটারের মধ্যে নেমে যেতে পারে। আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় সকালবেলা ঘন কুয়াশার সতর্কবার্তা। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন: ED Court Hearing: শুনানির আগেই আইনজীবীর হোয়াটসঅ্যাপ হ্যাক, অন্যদিকে ভরা এজলাসে চন্দ্রিমা
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি!
এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ১০ জানুয়ারি উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে, এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। আগামী সাত দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।
আরও পড়ুন: Abhishek Banerjee: মতুয়াগড় তাহেরপুরে দাঁড়িয়ে হুঙ্কার অভিষেকের


