Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার সকালে বজবজ স্টেশনের আগে ১৪ নম্বর রেলগেটের কাছে একটি মালগাড়ির বগি লাইনচ্যুত হয়ে পড়ে (Rail Services Disrupted)। ঘটনার পরই শিয়ালদহ–বজবজ শাখার আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।

রেলের আধিকারিকরা ঘটনাস্থলে (Rail Services Disrupted)
খবর পাওয়া মাত্রই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বর্তমানে ক্রেন দিয়ে লাইনচ্যুত বগিটিকে তুলবার চেষ্টা চলছে। রেল সূত্রে জানা গিয়েছে, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

দীর্ঘক্ষণ থেমে ট্রেন, নিত্যযাত্রীদের দুর্ভোগ (Rail Services Disrupted)
অফিস টাইমে ঘটনার জেরে নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। সকাল থেকে বজবজ–শিয়ালদহ লাইনের সব ট্রেন প্রায় এক ঘণ্টা বা তারও বেশি দেরিতে চলছে। বহু ট্রেন আকড়া, নুঙ্গি ও সন্তোষপুর স্টেশন থেকে শিয়ালদহের দিকে পাঠানো হয়েছে। ফলে স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বাড়ছে প্রতি মুহূর্তে।
আরও পড়ুন: Pandemic Potential From Arctic Ice: জেগেছে নতুন ভাইরাস? প্রাচীন জীবাণু কি আনবে নতুন অতিমারি?

রেল কর্তৃপক্ষের আশ্বাস (Rail Services Disrupted)
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। লাইনচ্যুত বগি সরিয়ে ফেলার পরই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।



