Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে নয়া রেকর্ড গড়লেন রজত পতিদার (Rajat Patidar)।
দুরন্ত হাফ সেঞ্চুরি করে চর্চায় রজত পতিদার (Rajat Patidar)
চলতি আইপিএল-এ যে কয়েককটি দল নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনা এবং চর্চা চলছে তার মধ্যে অন্যতম দল আরসিবি। বলা যায় আগের মরশুমের জয়ের ধারা যেন এই মরশুমেও অব্যাহত রয়েছে বেঙ্গালুরুর। রাজস্থানের কাছে হারের পর আবার মুম্বইয়ের বিরুদ্ধে দাপুটে জয় আর সেই জয়ের অন্যতম নায়ক দলের অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar)।
তিন নম্বরে ব্যাট করতে প্রথম থেকেই ঝড় তোলেন দলের অধিনায়ক। তাঁর আগ্রাসী মেজাজের সামনে মুম্বইয়ের বোলারদের দিশেহারা অবস্থা হয়। প্রথম দিকে সল্টের ঝড় এবং শেষে রজত পতিদার, সব শেষে ২৪০ রান যোগ করে বেঙ্গালুরু নিজেদের স্কোর বোর্ডে। তাঁর ২০ বলে ৫৩ রানের ইনিংসের পর তিনি গড়লেন নতুন নজির। ভাঙলেন ধোনির রেকর্ড (Rajat Patidar)।

মাঠে নেমেই তিনি ঝড়ের মত তাণ্ডব চালাতে থাকেন মাঠ জুড়ে। প্রথম চার বলই যেন তাঁর ইনিংসের মেজাজ সেট করে দেয়। তারপর একই টিউন-এ বাজতে থাকে তাঁর রান তোলার গতি। প্রথম চার বলে তিনি সংগ্রহ করেন ২২ রান। ১০ বলেই পৌঁছে গিয়েছিলেন ৪৪ রানে। সেই সময় মনে হচ্ছিল দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড গড়বেন তিনি। তবে এরপর কিছুটা গতি কমে যাওয়ায় তিনি ১৭ বলে পৌঁছান হাফ সেঞ্চুরিতে। তাঁর ৫৩ রানের ইনিংসে রয়েছে ৪টি চার এবং ৫টি ছয়।

এই ইনিংসের পরেই তিনি ছুঁয়ে ফেললেন অজি পারতেন তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে। আইপিএল-এর ইতিহাসে অধিনায়ক হিসেবে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন রজত। ১৭ বলে হাফ সেঞ্চুরির এই রেকর্ড এতদিন ছিল গিলক্রিস্টের দখলে, ২০০৯ সালে ডেকান চার্জার্সের হয়ে খেলার সময় (Rajat Patidar)।
আরও পড়ুন: Tripura: ত্রিপুরার এডিসি ভোটে শেষ লগ্নে গুলি-আতঙ্ক
অধিনায়ক হিসেবে মুম্বইয়ের বিরুদ্ধে সবচেয়ে দ্রুত হাফ সেঞ্চুরির রেকর্ড এতদিন ছিল ধোনির দখলে। সেই রেকর্ডও ভাঙলেন আরসিবি অধিনায়ক। ২০১২ সালে চেন্নাইয়ের হয়ে ২০ বলে অর্ধশতরান করেছিলেন ধোনি কিন্তু এই ম্যাচে ১৭ বলে হাফ সেঞ্চুরি করে সেই রেকর্ড ভাঙলেন রজত।
মুম্বইয়ের বিরুদ্ধে সবচেয়ে দ্রুত অর্ধশতরান করার রেকর্ড রয়েছে অজি তারকা বোলার প্যাট কামিন্সের দখলে। তিনি মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মাদের বিরুদ্ধে। এই তালিকায় রয়েছেন জেক ফ্রেসার-ম্যাকগার্ক (১৫ বল) এবং অভিষেক শর্মা (১৬ বল) (Rajat Patidar)।


