Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শীত মানেই বাঙালির জীবনে উৎসবের আবহ (Ranojoy Shyamoupti Wedding)। নবান্ন পেরিয়ে শীতের রোদে যেমন জমে ওঠে পিকনিক, তেমনই এই সময়েই টলিপাড়ায় শোনা যায় একের পর এক বিয়ের সানাই। প্রেম, সম্পর্ক আর নতুন জীবনের প্রতিশ্রুতি সব মিলিয়ে জানুয়ারি-ফেব্রুয়ারি মাস যেন বাংলা বিনোদন জগতের ‘লাভ সিজ়ন’। চলতি বছরও তার ব্যতিক্রম নয়। দেবমাল্য–মধুমিতার বিয়ের খবরে যখন টলিপাড়া সরগরম, ঠিক সেই আবহেই আরও এক জনপ্রিয় তারকাযুগলের বিবাহবার্তা উঁকি দিচ্ছে আলোচনার কেন্দ্রে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি।

বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে পরিণয় (Ranojoy Shyamoupti Wedding)
গত মাসখানেক ধরেই বাংলা টেলিদুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে রণজয়-শ্যামৌপ্তির নাম। কোনও অ্যাওয়ার্ড শো, কোনও ঘরোয়া পার্টি বা বন্ধুমহলের আড্ডা সর্বত্রই যেন নজর কেড়েছে এই জুটি। যদিও প্রকাশ্যে বরাবরই তাঁরা নিজেদের সম্পর্ককে ‘বন্ধুত্ব’ বলেই ব্যাখ্যা করে এসেছেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব যে অনেক গভীর হয়েছে, তা আন্দাজ করতে অসুবিধা হয়নি অনুরাগীদের। অবশেষে সেই জল্পনাতেই পড়ল সিলমোহর। শোনা যাচ্ছে, খুব শিগগিরই দাম্পত্য জীবনে পা রাখতে চলেছেন রণজয় ও শ্যামৌপ্তি।
প্রেমদিবসেই সাতপাকে বাঁধা পড়ার সম্ভাবনা (Ranojoy Shyamoupti Wedding)
সূত্রের খবর, আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত প্রেমদিবসেই নাকি চার হাত এক হতে চলেছে এই তারকাযুগলের। ভালোবাসার দিনেই জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত যেন তাঁদের সম্পর্কের প্রতীক হয়ে উঠছে। যদিও বিয়ের ভেন্যু এখনও প্রকাশ্যে আসেনি, তবে জানা যাচ্ছে, খুব ঘনিষ্ঠ পরিসরেই অনুষ্ঠানটি হতে চলেছে। দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই ছাঁদনাতলায় সাতপাক ঘুরবেন রণজয়-শ্যামৌপ্তি। জাঁকজমকের বদলে ব্যক্তিগত অনুভূতিকে প্রাধান্য দেওয়ার এই সিদ্ধান্ত ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ভক্তমহলে।
‘গুড্ডি’ থেকেই শুরু সম্পর্কের গল্প (Ranojoy Shyamoupti Wedding)
এই প্রেমকাহিনির শিকড় যে টেলিপাড়ার এক জনপ্রিয় ধারাবাহিকের শুটিং ফ্লোরে, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ‘গুড্ডি’ ধারাবাহিকে অনুজ চরিত্রে রণজয় বিষ্ণু এবং নামভূমিকায় শ্যামৌপ্তি মুদলি এই অনস্ক্রিন জুটির রসায়ন দর্শকের নজর কেড়েছিল শুরু থেকেই। পর্দার প্রেম যে বাস্তব জীবনেও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে, সেই গুঞ্জন শোনা গিয়েছিল ধারাবাহিক চলাকালীনই। সিরিয়াল শেষ হলেও তাঁদের জনপ্রিয়তায় কোনও ভাঁটা পড়েনি। বরং সোশাল মিডিয়ায় ভক্তদের উন্মাদনা প্রমাণ করেছে, এই জুটির আবেদন এখনও অটুট।

আরও পড়ুন: Ranjit Mallick: মল্লিক বাড়িতে উন্নয়নের পাঁচালি! ভোটের আগে সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক
বয়সের ফারাক, কিন্তু ভাবনার মিল
রণজয় ও শ্যামৌপ্তির সম্পর্ক ঘিরে আলোচনার আরেকটি বড় বিষয় ছিল তাঁদের বয়সের ব্যবধান। প্রায় চোদ্দ বছরের বয়সের ফারাক নিয়ে টেলিপাড়ায় কম চর্চা হয়নি। কেউ প্রশ্ন তুলেছেন, কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি। তবে এই সমস্ত কথাকে গুরুত্ব না দিয়ে বরাবর নিজেদের সম্পর্কের দৃঢ়তার ওপরেই ভরসা রেখেছেন দু’জন। বয়স নয়, বরং মানসিক বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধাই যে তাঁদের সম্পর্কের মূল ভিত্তি, তা বারবারই স্পষ্ট করেছেন তাঁরা।



