Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সান বাংলার (Tulika Basu) নতুন ধারাবাহিক ‘বৃন্দাবন বিলাসিনী’ শুরু হয়েছিল কিছুদিন আগেই। এই ধারাবাহিকেই মা কালীর ভক্তের চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিজ্ঞ অভিনেত্রী তুলিকা বসুর (Tulika Basu)। দীর্ঘ আট মাস কাজের বিরতি শেষে এই সিরিয়ালের মাধ্যমেই তাঁর কামব্যাক হওয়ার কথা ছিল। কিন্তু সিরিয়াল শুরু হওয়ার মাত্র দু’মাসের মধ্যেই হঠাৎ সিরিয়াল ছেড়ে দিতে বাধ্য হলেন তিনি।
কেন সিরিয়াল ছাড়লেন তুলিকা? (Tulika Basu)
তুলিকা বসু (Tulika Basu) জানান, ধারাবাহিকের শুটিংয়ের পাশাপাশি তিনি যাত্রা মঞ্চেও অভিনয় করেন। শুরু থেকেই সেই সময়সূচি অনুযায়ী ধারাবাহিকের ডেট নেওয়া হয়েছিল। প্রথমে একটানা ২৫ দিন শুটিংয়ের কথা ছিল, পরে তা কমে ১২ দিনে দাঁড়ায়। কিন্তু হঠাৎ যাত্রার তারিখ নিয়ে সমস্যা তৈরি হয়।

তুলিকা বসুর (Tulika Basu) দাবি, তাঁর যাত্রার জন্য ধারাবাহিকের কোনও ক্ষতি হচ্ছিল না। কিন্তু হঠাৎ করেই প্রযোজনা সংস্থা সমস্যা তুলতে শুরু করে। এতে কাজের পরিবেশ জটিল হয়ে ওঠে, এবং শেষ পর্যন্ত তিনি সিরিয়াল থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন।
চরিত্র পরিবর্তনে ক্ষুব্ধ (Tulika Basu)
অভিনেত্রীর আরও অভিযোগ, প্রথমে তাঁকে যে (Tulika Basu) চরিত্রের কথা বলা হয়েছিল, পরে সেই চরিত্রের ধরণ বদলে যায়। তবুও তিনি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু একাধিকবার শুটিং ডেট নিয়ে সমস্যা হওয়ায় তাঁর পক্ষে আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
খুব কষ্টের বিষয়
তুলিকা বসুর (Tulika Basu) কথায়, একজন শিল্পী যে চরিত্রে প্রাণ ঢেলে কাজ করেন, সেই চরিত্র থেকে তাঁকে হঠাৎ সরিয়ে দেওয়া খুব কষ্টের বিষয়। এটা মানসিক ভাবে ভীষণ চাপ তৈরি করে।
অচেনা ইন্ডাস্ট্রি
অভিনেত্রী তুলিকা বসু মনে করেন , এই ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করতে পারবেন না। কারণ তিনি রাজনীতি বোঝেন না, কাউকে বোঝাতে পারবেন না। এই ইন্ডাস্ট্রি এখন তাঁর কাছে ভীষণ অচেনা। তাঁর কণ্ঠে ছিল আক্ষেপের সুর। দীর্ঘ ২৯ বছরের অভিনয়জীবনে বহু নামী ধারাবাহিক, সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। তবুও আজ তাঁর মনে হচ্ছে, চেনা পরিবেশটাই এখন বদলে গেছে।
হতাশার সুর
তুলিকা বসু (Tulika Basu) বাংলা বিনোদন জগতে এক সুপরিচিত নাম। ‘কৃষ্ণকান্তের উইল’, ‘রক্তকরবী’, ‘পরিণীতা’, ‘চুনি পান্না’, ‘মিশর রহস্য’ সহ অসংখ্য চলচ্চিত্র ও ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। কিন্তু বর্তমানে তিনি মনে করছেন, ইন্ডাস্ট্রির কাজের ধরণ অনেকটাই পাল্টে গেছে।
আরও পড়ুন: Indias Oldest Train: ভারতের সবচেয়ে পুরনো ট্রেন ‘নেতাজি এক্সপ্রেস’, হাওড়া থেকেই শুরু ঐতিহাসিক সফর
অভিনেত্রীর এমন দাবি ঘিরে অনেকে মনে করছেন,আজকের দিনে কাজের চেয়ে রাজনীতি, গ্রুপবাজি ও ব্যক্তিগত সম্পর্কের গুরুত্ব বেড়ে গেছে। এই পরিবেশে নিজের জায়গা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।তাই তিনি কাজ করতে চাইলেও সেটা হবে বলে মনে হয়না। আর হয়ত সে কারণেই অভিনেত্রী এখন ভাবছেন, অভিনয়জগৎ থেকে কিছুটা দূরে সরে দাঁড়াবেন।


