Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ায় আবারও ছড়িয়ে পড়েছে রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) ও শ্যামৌপ্তির মুদলির (Shyamoupti Mudly) প্রেমের গুঞ্জন। যদিও দীর্ঘদিন ধরে দুজনকে একসাথে দেখা গেলেও প্রেম গুঞ্জনকে কখনও স্বীকার করেননি তাঁরা। আবারও রণজয় ও শ্যামৌপ্তিকে (Ranojoy–Shyamoupti) দেখা যায় একসাথে। কোথায় দেখা গেছে দুজনকে? এই জুটিকে দেখে কী বললেন অনুরাগীরা ? অভিনেতা কী বললেন পোস্টে ?
আনন্দে মেতে ওঠা (Ranojoy-Shyamoupti)
২৭ আগস্ট ছিল গণেশ চতুর্থী। ঘরে ঘরে গণপতি বাপ্পার পুজো হয়। টলিপাড়ার একাধিক তারকার বাড়িতে গণপতির মহা ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়েছিল । গণপতির আরাধনায় মেতে উঠেছিলে তারকারা। আর সেখানে ব্যতিক্রম হয়নি রণজয় ও শ্যামৌপ্তি। দুজনকে একসাথে দেখা গিয়েছে এ দিন। অনুরাগীরা ভীষণই খুশি এই জুটিকে দেখতে পেয়ে।
একসাথে ধরা দেওয়া (Ranojoy-Shyamoupti)
গণেশ চতুর্থীর দিন রণজয়কে দেখা যায় পাঞ্জাবী ও জিন্সে। শ্যামৌপ্তিকে দেখা যায় লাল শাড়ি, হাতে লাল চুরি ,কপালে ছোট্ট টিপ ও হালকা মেকাপে । অভিনেত্রীকে বেশ সুন্দর লাগছিল সেদিন। আর এই দু’জনকে দেখে অনুরাগীরা তো ভীষণ খুশি। কেউ কেউ বলেছেন, দুজনে যেন আবারও নতুন কাজ নিয়ে পর্দায় ফেরেন। আবার কেউ কেউ চার হাত এক হওয়ার কথাও বলেছেন। আসলে অনুরাগীরা যখন তাঁদের নিজেদের পছন্দের জুটিকে রিল ও রিয়েল লাইফে দেখতে পায় তখন খুশিতে তারা অনেক কিছুই বলেন। যদিও রণজয় ও শ্যামৌপ্তি (Ranojoy – Shyamoupti) দুজনে তাঁদের প্রেমের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি।
অনুরাগীদের ইচ্ছা
রনজয় ও শ্যামৌপ্তিকে (Ranojoy – Shyamoupti) এই যে প্রথমবার দেখা গিয়েছে ,এমনটা নয়। এর আগেও বহু জায়গায় তাঁদেরকে একসাথে দেখা গিয়েছে। গুড্ডি ধারাবাহিকের পর থেকে তাঁরা জনপ্রিয়। অনস্ক্রিনের সম্পর্ক গড়ার বন্ধুত্বে, তারপর উঠে আসে প্রেমের গুঞ্জন। অনুরাগীরা এই জুটিকে অনস্ক্রিন কি অফস্ক্রিন, দুটোতেই দেখতে ভালোবাসেন। তাই তো, গণেশ চতুর্থীতে দুজনকে একসাথে দেখে অনুরাগীদের মনের ইচ্ছা, ‘চার হাত খুব তাড়াতাড়ি এক হোক। ‘
আরও পড়ুন: Language: বলা ও লেখার ভাষা গুলিয়ে ফেলছেন না তো ?
শেয়ার করা ছবি
গণেশ চতুর্থীর এই প্রিয় জুটির ছবিটি সোশ্যাল মিডিয়া শেয়ার করেন রনজয়। সাথে গণপতি বাপ্পার ছবি ও আরও বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। যেগুলি ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক থেকে প্রাপ্তির বেশ কিছু ছবি । পাশাপাশি রনজয় এ খবরও দেন যে ,এই ধারাবাহিকটি শেষ দিনের শুটিং হতে চলেছে।
রণজয় ও শ্যামৌপ্তির মিলিত উপস্থিতি ফের প্রেম জল্পনাকে বাড়িয়ে দিয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁরা প্রেম সম্পর্ককে স্বীকার করেননি। বরং নিজেদেরকে সহকর্মী হিসেবে প্রকাশ করেছেন। ফলে তাঁদের যে সমস্ত ছবি বা ভিডিও সমাজের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেগুলি গুঞ্জন বাস্তবতার সংমিশ্রণ মাত্র।



