Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজি যেখানে জনসংখ্যা ১০ লক্ষেরও কম, সেখানে এইচআইভি সংক্রমণ এখন মহামারির আকার নিয়েছে (Rapid Surge In HIV Cases)। ২০১৪ সালে দেশে এইচআইভিতে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৫০০ জনেরও কম। কিন্তু ২০২৪ সালের মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫,৯০০। অর্থাৎ এক দশকে এগারো গুণ বৃদ্ধি! শুধু ২০২৪ সালেই দেশে ১,৫৮৩টি নতুন সংক্রমণ রেকর্ড হয় যা আগের পাঁচ বছরের গড়ের তুলনায় ১৩ গুণ বেশি।
দশ বছরের শিশু থেকে শুরু (Rapid Surge In HIV Cases)
সবচেয়ে ছোট এইচআইভি আক্রান্তের বয়স মাত্র দশ বছর। শিশুটিকে খুঁজে পান প্রাক্তন যৌনকর্মী ও সমাজসেবী সেসেনিয়েলি নাইটালা। তিনি ২০১৩ সালে ফিজি সারভাইভাল অ্যাডভোকেসি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন যা মূলত যৌনকর্মী ও মাদক ব্যবহারকারীদের সহায়তায় কাজ করে। নাইটালার কথায়, “তরুণদের মধ্যে মাদকের ব্যবহার ভয়ঙ্করভাবে বাড়ছে।”

সরকারের সতর্কবার্তা (Rapid Surge In HIV Cases)
২০২৫ সালের শুরুতেই ফিজির স্বাস্থ্যমন্ত্রী এইচআইভি প্রাদুর্ভাব ঘোষণা করেন। সহকারী স্বাস্থ্যমন্ত্রী পেনিওনি রাভুনাওয়া বলেন,
“এটি এখন জাতীয় জরুরি অবস্থা। সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই। ২০২৫ সালের শেষ নাগাদ তিন হাজারেরও বেশি নতুন কেস দেখা যেতে পারে।” বিশেষজ্ঞদের মতে, সচেতনতা বাড়লেও সংক্রমণের আসল পরিসংখ্যান সরকারি সংখ্যার চেয়েও অনেক বেশি হতে পারে, কারণ অনেক ক্ষেত্রেই সংক্রমণ শনাক্ত হয় না।
ভয়ঙ্কর প্রবণতা রয়েছে কতটা? (Rapid Surge In HIV Cases)
সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হলো এক নতুন বিপজ্জনক অভ্যাস ‘ব্লুটুথিং’। এখানে একজন মাদকসেবী ইনজেকশন দেওয়ার পর নিজের রক্ত সিরিঞ্জে টেনে নেয় এবং সেই রক্ত অপরজনের দেহে প্রবেশ করানো হয়। এইভাবে একটি সিরিঞ্জে একাধিক ব্যক্তির রক্তের মিশ্রণ ঘটে, যা সরাসরি এইচআইভি ছড়িয়ে দেয়। ড্রাগ ফ্রি ফিজি-র নির্বাহী পরিচালক কালেসি ভোলাতাবু বলেন, “আমি দেখেছি, তরুণরা সকালের হাঁটার সময় এক জায়গায় বসে একটিমাত্র সিরিঞ্জ দিয়ে একে অপরের রক্ত ভাগাভাগি করছে।” এই প্রথাটি প্রথম দেখা যায় দক্ষিণ আফ্রিকা ও লেসোথোতে, তবে এখন ফিজিতে তা “সস্তা বিকল্প” হিসেবে ছড়িয়ে পড়ছে।

মাদক, যৌনতা ও সংক্রমণ (Rapid Surge In HIV Cases)
ফিজির স্বাস্থ্য মন্ত্রক জানায়, দুটি প্রধান কারণেই এইচআইভি সংক্রমণ দ্রুত বাড়ছে,
- ব্লুটুথিং (shared injection practice)
- কেমসেক্স (যৌন সম্পর্কের সময় মেথামফেটামিন বা অন্যান্য মাদক গ্রহণ)
ফিজিতে ক্রিস্টাল মেথ সাধারণত শিরাপথে ইনজেকশনের মাধ্যমে নেওয়া হয়। ২০২৪ সালের প্রথম নয় মাসে রিপোর্ট হওয়া ১,০৯৩টি নতুন কেসের মধ্যে ২০ শতাংশ ইনজেকশন-জনিত ড্রাগ ব্যবহারের কারণে হয়েছিল।
মাদক পাচারের কেন্দ্রবিন্দু (Rapid Surge In HIV Cases)
পূর্ব এশিয়া ও আমেরিকার প্রধান উৎপাদক দেশগুলির মাঝামাঝি অবস্থানে থাকার কারণে, গত ১৫ বছরে ফিজি পরিণত হয়েছে ক্রিস্টাল মেথ পাচারের আঞ্চলিক কেন্দ্রে। এখন সেই মাদক স্থানীয় সমাজেও ভয়ানকভাবে ছড়িয়ে পড়েছে। সমাজসেবীরা বলছেন মাদক ব্যবহারকারীদের বয়স ক্রমশ কমছে।

সংক্রমণের উৎস বিশ্লেষণ (Rapid Surge In HIV Cases)
জাতীয় এইচআইভি তথ্য অনুসারে,
- ৪৮% সংক্রমণ ইনজেকশন-জনিত মাদক ব্যবহারের কারণে
- ৪৭% সংক্রমণ যৌন সম্পর্কের কারণে
- অবশিষ্ট সংক্রমণ মূলত মা থেকে শিশুর মধ্যে সংক্রমণ
শিক্ষার অভাব, সচেতনতার ঘাটতি এবং সামাজিক কুসংস্কারকে বিশেষজ্ঞরা এই পরিস্থিতির মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

চিকিৎসা পরিকাঠামো নিয়ে উদ্বেগ (Rapid Surge In HIV Cases)
নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ের প্যাসিফিক রিজিওনাল সিকিউরিটি হাবের প্রধান হোসে সুসা-সান্তোস সতর্ক করেছেন “উদ্বেগের বিষয় শুধু বর্তমান পরিস্থিতি নয়, পরবর্তী তিন বছরও। ফিজির কাছে প্রয়োজনীয় চিকিৎসা কর্মী, হাসপাতাল সুবিধা ও ওষুধের জোগান সবকিছুরই ঘাটতি রয়েছে।”
আরও পড়ুন: McMurdo Dry Valleys: পৃথিবীর বুকে এক টুকরো মঙ্গল গ্রহ কোথায়?
নতুন আশার আলো!
নাইটালা ও ভোলাতাবুর মতো সমাজসেবীরা মাঠে নেমে কাজ করছেন। তাঁরা মাদকসেবী ও যৌনকর্মীদের সচেতন করছেন, পরীক্ষার উদ্যোগ নিচ্ছেন এবং নিরাপদ আচরণ শেখাচ্ছেন। তাঁদের বিশ্বাস “যদি শিক্ষা ও সচেতনতার প্রসার ঘটে, তবে এই মহামারি থামানো সম্ভব।”



