Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ (Rashid Khan) খানের ব্যক্তিগত জীবনে নতুন বিতর্কের ঝড় উঠেছে। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে ঘোষণা করেছেন, চলতি বছরের আগস্ট মাসে তিনি গোপনে একটি নিকাহ সম্পন্ন করেছেন। এই খবর সামনে আসার পরেই সমাজ মাধ্যমে জল্পনা শুরু হয়েছে যে, গত বছরের অক্টোবরেই বিয়ে করা রশিদ কি একসঙ্গে দুই স্ত্রীর সঙ্গে থাকছেন।
নতুন স্ত্রীর ছবি প্রকাশ করেননি (Rashid Khan)
রশিদ তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘‘২ আগস্ট, ২০২৫ আমার জীবনের (Rashid Khan) একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। আমি এমন একজনের সঙ্গে নিকাহ করেছি, যাকে ভালোবাসা এবং শান্তির প্রতীক বলা যায়। আমি সবসময়ই চাইতাম আমার জীবনসঙ্গী এমন একজন হোক।’’. তবে তিনি নতুন স্ত্রীর ছবি প্রকাশ করেননি।
বর্তমান জীবনসঙ্গী (Rashid Khan)
পোস্টে রশিদ আরও জানান, সম্প্রতি তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে (Rashid Khan) একটি চ্যারিটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে কিছু অপ্রিয় ঘটনা ঘটে, যা অনুপ্রাণিত করেছে তাকে সত্যিটা স্পষ্টভাবে জানানোর জন্য। তিনি নিশ্চিত করেছেন, নতুন নিকাহের স্ত্রীই তাঁর বর্তমান জীবনসঙ্গী।

ধুমধাম করে বিয়ে
এর আগে, গত বছরের ৩ অক্টোবর রশিদ খান ধুমধাম করে বিয়ে করেছিলেন। কাবুলের একটি নামকরা হোটেলে চার ভাই একসাথে বিয়ে করেন। রশিদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ভাইরা-আমির খলিল, রাজা খান ও জাকিউল্লাহ। বিয়ের অনুষ্ঠানে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান এবং দেশের বিভিন্ন ক্রিকেট তারকারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা জানায় আফগান বোর্ডও।
আরও পড়ুন: Abhishek Banerjee: লালকেল্লায় ভয়ঙ্কর বিস্ফোরণ, শোক জ্ঞাপন অভিষেকের…
এই নতুন তথ্য সামনে আসার পর থেকেই ভক্ত এবং নেটিজেনদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে, আগের স্ত্রী এখনও কি রশিদের সঙ্গে রয়েছেন, নাকি সেই সম্পর্ক শেষ হয়ে গেছে-এই বিষয়টি এখনও পরিষ্কার নয়। রশিদের পোস্ট থেকে বোঝা যায়, তিনি নতুন নিকাহ গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন, সম্ভবত ব্যক্তিগত বা নিরাপত্তার কারণে।


