Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রাক্তন প্রেমিক ও তাঁর বর্তমান প্রেমিকাকে খুনের দায়ে গ্রেফতার আলিয়া (Nargis Fakhri Sister Arrested)। কী ভাবছেন, বলিউড অভিনেত্রী? চমকে গেলেন নাকি? না আলিয়া কোনও বলিউড অভিনেত্রী নন, তবে বিটাউনের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। কারণ আলিয়া বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরির (Nargis Fakhri) বোন। আর এই খুনের ঘটনাটা তিনিই ঘটিয়েছেন।
নতুন সম্পর্কের জেরে পরিণতি (Nargis Fakhri Sister Arrested)
জানা গিয়েছে, ৪৩ বছরের আলিয়ার (Nargis Fakhri Sister Arrested) জন্ম ও বেড়ে উঠা কুইন্স এলাকাতেই। সেখানেই পরিচয় হয় তার চেয়ে ৮ বছরের ছোট এডওয়ার্ড জেকবসের সঙ্গে। তারপরেই হয় প্রেম। তবে তা টিকেনি বেশি দিন। বছরখানেক আগে সম্পর্ক ছিন্ন করেন প্রেমিক জেকবস। জড়ান নতুন সম্পর্কে। তবে সেটা মেনে নিতে পারেননি আলিয়া। তার জের ধরেই প্রাক্তন প্রেমিকের বাড়িতে ঢুকে প্রাক্তন প্রেমিক সহ তার বর্তমান প্রেমিকাকে আগুনে পুড়িয়ে হত্যা করেন আলিয়া।
প্রাক্তন প্রেমিকের বাড়িতে আগুন আলিয়ার (Nargis Fakhri Sister Arrested)
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রাক্তন প্রেমিকের বাড়ির দোতলার গ্যারাজে আগুন ধরিয়ে দেন আলিয়া (Nargis Fakhri Sister Arrested)। সেই অগ্নিকাণ্ডের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান এডওয়ার্ড এবং অ্যানাস্তেসিয়া।
আরও পড়ুন: Iman Chakraborty: অস্কারের তালিকায় ইমনের নাম, কতটা খুশি স্বামী নীলাঞ্জন?
আগেও পুড়িয়ে মারার হুমকি আলিয়ার
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, আলিয়ার সঙ্গে তাঁর প্রেমিক জেকবের বিচ্ছেদ হয় বছরখনেক আগে। তারপরেই এডওয়ার্ডের জীবনে আসে অ্যানাস্তেসিয়া। এডওয়ার্ডের এবং অ্যানাস্তেসিয়ার মধ্যে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি আলিয়া। হিংসার বশবর্তী হয়েই অগ্নিসংযোগ করেন তিনি। এর আগেও বারংবার জেকবের বাড়ির সামনে গিয়ে অশান্তি করত আলিয়া। এমনকী, এর আগেও পুড়িয়ে মারার হুমকিও দিয়েছিল।
আরও পড়ুন: Iman Chakraborty Oscar Nomination: ইমনের গান অস্কারের মঞ্চে! বাঙালির বড় প্রাপ্তি ‘ইতি মা’
নার্গিসের মা-এর বিবৃতি
যদিও বলি অভিনেত্রী নার্গিস ফাকরি (Nargis Fakhri) এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। যদিও আলিয়া ও নার্গিসের মা বলেন, আলিয়া কাউকে হত্যা করতে পারে, বিশ্বাস করতে পারছেন না। আলিয়া সব সময় অপরকে সাহায্য করার চেষ্টা করে।
আলিয়ার পরবর্তী শুনানি
এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন আলিয়া। কুইন্স আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। পরবর্তী শুনানি ঠিক করা হয়েছে ৯ ডিসেম্বর । প্রসঙ্গত, বলিউডে একাধিক ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নার্গিস ফাকরি। রণবীর কাপুর থেকে বরুণ ধাওয়ান, কাজ করেছেন একাধিক প্রথম সারির অভিনেতার সঙ্গেও। সেই নার্গিস ফাকরির বোন এবার শ্রীঘরে।


