Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের আসন্ন মেগা প্রজেক্ট (Ravi Dubey) ‘রামায়ণ’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে ভগবান রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে (Ranbir Kapoor)। লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন অভিনেতা রবি দুবে (Ravi Dubey)। সম্প্রতি একটি পডকাস্টে রবি তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন।
সেটে শৃঙ্খলা আর সময়ের মূল্য (Ravi Dubey)
রবি দুবে(Ravi Dubey) জানান, সাধারণত সিনেমার সেটে কিছুটা বিশৃঙ্খলা থাকে। কিন্তু ‘রামায়ণ’-এর ক্ষেত্রে সব কিছুই ছিল পরিপূর্ণ ভাবে সংগঠিত। তিনি জানান, সবকিছু ঘড়ির কাঁটার মতো চলত। একটি শিফটও বাড়ানো হয়নি। প্রত্যেকেই সময় মতো নিজের কাজ করতেন এবং প্রস্তুত থাকতেন। রবির কথায় বোঝা যায়, ছবির নির্মাতা নীতেশ তিওয়ারি পুরো দলকে শৃঙ্খলার মধ্যে রেখেছেন।
লক্ষ্মণের চরিত্রে নিজেকে বদলানো (Ravi Dubey)
রবি দুবের (Ravi Dubey) মতে, লক্ষ্মণের চরিত্রটি তাঁকে বদলে দিয়েছে। চরিত্রের প্রতি ন্যায়বিচার করতে তাঁকে নিজের জীবনযাত্রা পাল্টাতে হয়েছে। তিনি আরও বলেন, “দর্শক খুব সহজেই বুঝতে পারেন আপনি কোথায় অভিনয় করছেন আর কোথায় সত্যিকারের অনুভব করছেন। তাই আমি পুরো রুটিন পরিবর্তন করেছি। রণবীর কাপুরসহ আমরা সবাই তাই করেছি।” এই চরিত্রে ডুবে যেতে তিনি নিয়েছেন কঠোর শৃঙ্খলা, নিয়মিত অনুশীলন ও আত্মনিয়ন্ত্রণের পথ।
রণবীর কাপুরকে নিয়ে প্রশংসা
রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে রবি জানান, রণবীর কাপুরের অবিশ্বাস্য আভা আছে। তিনি শান্ত, করুণাময় এবং গভীর ভাবে প্রতিশ্রুতি বদ্ধ। খুব নরম মনের মানুষ। তাঁর সঙ্গে দেখা করলেই সেটা অনুভব করা যায়। রবি আরও বলেন, “এই ছবির জন্য রণবীর প্রচুর ত্যাগ স্বীকার করেছেন। তাঁর কাজের প্রতি নিষ্ঠা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
মহাযজ্ঞের মতো অনুভূতি
রবির কথায়, এই কাজটা যেন এক যজ্ঞের মতো। তাঁরা সবাই মিলে নিজেদের সর্বস্ব দিয়ে চরিত্রগুলিকে জীবন্ত করেছেন। তাঁদের কথা, আচরণ, এমনকি প্রতিক্রিয়ার মধ্যেও যেন সেই সততা ফুটে ওঠে, তার চেষ্টা করেছেন।
ছবির কাস্ট ও মুক্তির তারিখ
নীতেশ তিওয়ারি পরিচালিত ও নমিত মালহোত্রা প্রযোজিত এই ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর (Ranbir Kapoor), সীতার চরিত্রে সাই পল্লবী (Sai Pallavi), লক্ষ্মণ হিসেবে রবি দুবে (Ravi Dubey), হনুমানের ভূমিকায় সানি দেওল (Sunny Deol)এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ । ছবিটি দুটি ভাগে মুক্তি পাবে, প্রথম অংশ ২০২৬ সালের দীপাবলিতে, দ্বিতীয় অংশ ২০২৭ সালের দীপাবলিতে।
আরও পড়ুন: Tilak Varma: গ্লাভস কেটে বের করতে হয় হাত, তিলকের পাশে ছিলেন আকাশ
দর্শকের উচ্ছ্বাস
ছবির ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দর্শকেরা দারুণ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, ‘রামায়ণ’ হতে চলেছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক মহা-অপেক্ষিত প্রকল্প।
রবি দুবের কথায় স্পষ্ট—‘রামায়ণ’ শুধু একটি সিনেমা নয়, বরং এক আত্মনিবেদন।রণবীর কাপুর, যশ, সানি দেওল ও সাই পল্লবীর সঙ্গে এই মেগা প্রজেক্টের অংশ হতে পেরে তিনিও গর্বিত। দর্শকের অপেক্ষা এখন শুধু পর্দায় সেই মহাযজ্ঞের সূচনার।


