Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে আবার শিরোনামে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
বৈভবের কাছেই হার RCB-র (Vaibhav Sooryavanshi)
‘King of Chemicals’ যদি H2SO4 হয় তবে এই মুহূর্তে ক্রিকেট ময়দানে ‘King of destruction’ হলেন বৈভব। তাঁর সামনে যে বিপক্ষের ক্ষত সৃষ্টি হয় তা সহজে মুছে যায় না। সেই গভীর ক্ষতের উপর নিজের বীরগাঁথা লিখে রাখেন বৈভব। রসায়নের রাজা যেমন সালফিউরিক অ্যাসিড তেমনই সব রসায়ন ধ্বংস করে নতুন সমীকরণ লেখার রাজা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
রাজস্থানের সামনে ২০২৬ সালের আইপিএল-এ প্রথম ধাক্কা খেল বিরাটদের দল। প্রথম দুই ম্যাচে দাপটের সঙ্গে জয় লাভ করলেও তাদের বিজয়রথ থামল বৈভব-ধ্রুবদের সামনে। বেঙ্গালুরুর বিরুদ্ধে সহজেই জয় ছিনিয়ে নিয়ে নিজের অন্যতম শ্রেষ্ঠ দল হিসেবে প্রতিষ্ঠা করেছে রাজস্থান। যার অন্যতম কান্ডারি বৈভব। ১৫ বছরের এই তরুণ হয়ত খুব তাড়াতাড়ি জাতীয় সিনিয়রদের জাতীয় দলে ডাক পেয়ে যাবেন আর সেটা যদি সত্যি হয় তবে তিনি ভাঙে দেবেন শচীনের রেকর্ড। সবচেয়ে কম বয়সে সিনিয়র দলে সুযোগ পাওয়ার তালিকায় ভারতীয়দের মধ্যে রয়েছেন শচীন কিন্তু তখন তাঁর বয়স ছিল ১৬ আর বৈভব সুযোগ পেলে এখন তাঁর বয়স ১৫।

স্কোর বোর্ডে এমন কিছু কম রান নেই। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে এই মুহূর্তে বড় রানও অবলীলায় তাড়া করে ফেলছে বিভিন্ন দল। কিন্তু যে পিচে বেঙ্গালুরুর ব্যাটারদের দেখে মনে হচ্ছিল যে তাঁরা বেশ বেগ পাচ্ছেন ব্যাট করতে। অথচ রাজস্থানের এই তরুণদের দেখে তাঁর নূন্যতম আঁচও পাওয়া গেল না। ২০২ রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। বৈভব নিজের চেনা ছন্দে ঝড় তুললেন। ৩০০ স্ট্রাইক রেটে ব্যাট করে নিজের দক্ষতা আবারও প্রতিষ্ঠা করলেন। তিনি আউট হওয়ার পর বাকি কাজটা করে দেন ধ্রুব জুরেল। তিনি ৪৩ বলে ৮১ রানের ইনিংস খেলেন (Vaibhav Sooryavanshi)।
আরও পড়ুন: Jharkhand: নাকা চেকিংয়ে ধরা পড়ল ১৮ লক্ষ ৯৮ হাজার ৭০০ টাকা
ম্যাচ শেষে আরসিবি অধিনায়ক রজত পতিদার বলেন, ‘আমরা পাওয়ার প্লে-তে ভাল শুরু করেছিলাম, শুরুতেই উইকেট পেয়েছিলাম। ২০২ রানের লক্ষ্য ছিল, যা ভাল ইঙ্গিত। কিন্তু বৈভব সূর্যবংশীর ব্যাটিং আমাদের জন্য বড় পার্থক্য তৈরি করে দিল।’ তিনি আরও যোগ করেন, ‘এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আইপিএল-এ এমন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ভুল হবেই। গুরুত্বপূর্ণ হল সেখান থেকে শেখা এবং উন্নতি করা (Vaibhav Sooryavanshi)।’


