Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজস্থান এবং বেঙ্গালুরু, দুই দলই এখনও পর্যন্ত এই মরশুমে হারের মুখ দেখেনি আর একদিকে অভিজ্ঞ বিরাট আর অন্যদিকে বিধ্বংসী বৈভব (RCB vs RR)। কে করবে বাজিমাত?
আজ বিজয়রথ থামতে চলেছে কোন দলের? (RCB vs RR)
একসময় শচীন তখন নিজের সেরা ছন্দে। এরপর ধীরে ধীরে সময়ের খাতে বয়ে গিয়েছে অনেকটা সময়। একে একে দলে এসেছেন ধোনি, কোহলি। এরপর ২০১১ সাল। দ্বিতীয়বার ভারতের বিশ্বকাপ জয়। শচীনের খাতায় সব রেকর্ড থাকলেও শুধু বিশ্বকাপ ছিল অধরা। কিন্তু তখন ভারতের তারকাদের তালিকায় যুক্ত হয়ে গেছে কোহলি, রোহিত, ধোনিদের নাম। তারপর কোহলি নিজেকে বসিয়েছেন শ্রেষ্ঠত্বের আসনে। সময়ের চাকা আবার ঘুরছে এখন ভারতের অন্যতম উদীয়মান তারকাদের তালিকায় রয়েছেন বৈভব সূর্যবংশী-যশস্বী জয়সওয়াল। আর আজ আইপিএল-এর ম্যাচে মুখোমুখি হতে চলেছেন বিরাট এবং বৈভব। বেঙ্গালুরু এবং রাজস্থান এই মরশুমের আইপিএল-এ এখনও একটিও ম্যাচ হারেনি (RCB vs RR)।
আইপিএল-এ নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস। যদি না বৃষ্টি পথের কাঁটা না হয়ে দাঁড়ায়। তবে এর আগের ম্যাচেও মুম্বইয়ের বিরুদ্ধে বৃষ্টির কারণে ওভার কমিয়ে খেলা হয় এবং সেই ম্যাচে রাজস্থানের ঝড়ের কাছে উড়ে যায় মুম্বই।

গুয়াহাটি বরাবরই অ্যাওয়ে দলগুলির জন্য কঠিন ভেন্যু হিসেবেই পরিচিত। গত মরশুমে এই মাঠেই জোফ্রা আর্চারের গতির সামনে সমস্যায় সম্পূর্ণভাবে পরাস্ত হতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। চলতি মরশুমে নিজেদের এই জয়ের ধারা বজায় রাখতে চাইবে রাজস্থান। রাজস্থানের সবথেকে শক্তি হল ভয়ঙ্কর ওপেনিং জুটি। যশস্বী জয়সওয়াল ও ১৫ বছর বয়সী প্রতিভাবান বৈভবকে এই মুহূর্তে আইপিএল-এ অন্যতম সেরা জুটি বললেও ভুল বলা হবে না।

তবে আজ তাঁদের সামনে বিরাট চ্যালেঞ্জ থাকছে। বিরাটের দল এই মরশুমে যথেষ্ট আত্মবিশ্বাসী। তাঁরাও দুটি ম্যাচের মধ্যে একটিও হারেনি। এর আগে হায়দরাবাদ এবং চেন্নাইকে হারিয়েছে। অন্যদিকে বিরাট যেকোন সময়েই যে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সেটা এখন ক্রিকেট বিশ্ব জানে। সুতরাং দুই দলের আজ হাড্ডাহাড্ডি খেলা হবে বলেই আশা করছেন সমর্থকরা (RCB vs RR)।

একদিকে যেমন রাজস্থানে রয়েছে তরুণদের দাপট তেমন অন্যদিকে বেঙ্গালুরুর টপ অর্ডার অভিজ্ঞতায় ভরা। বিরাট কোহলি ও ফিল সল্ট এখনও পর্যন্ত একসঙ্গে বড় রান করতে না পারলেও গতির উইকেটে দুই তারকা যে কোনও সময় বিপক্ষ দলের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারেন।
আরও পড়ুন: Srijan Biswas: টলিপাড়ায় রহস্যের ঘনঘটা! পরিচালক উৎসবের পর হঠাৎ নিখোঁজ চিত্রগ্রাহক সৃজন
হেড টু হেডে এগিয়ে কোন দল
এখন পর্যন্ত মোট ৩৪ বার মুখোমুখি হয়েছে আরসিবি এবং রাজস্থান। যার মধ্যে ১৭ বার জিতেছে বেঙ্গালুরু এবং ১৪ বার জিতেছে রাজস্থান। দলের সর্বোচ্চ রানের দিক থেকে এগিয়ে রয়েছে রাজস্থান। তাদের বেঙ্গালুরুর বিরুদ্ধে একটি ইনিংসে দলের সর্বোচ্চ স্কোর ২১৭ এবং আরসিবি-র সেখানে ২০৫। তবে এখন দেখার আজ শেষ হাসি হাসে কোন দল, তরুণে ভরা রাজস্থান নাকি অভিজ্ঞ বেঙ্গালুরু (RCB vs RR)।


