Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: Realme ভারতে আনলো এমন এক ডিজাইনের ফোন যা দেখলেই কিনতে ইচ্ছে করবে আপনারও। Realme 15 Pro ‘গেম অফ থ্রোনস’-এর আদলে তৈরি ফোনে থাকছে নজরকাড়া ডিজাইন (Realme)।
Realme গেম অফ থ্রোনস স্মার্টফোন (Realme)
আইকনিক টিভি শো ‘গেম অফ থ্রোনস’ দেখেনমি এমন মানুষ খুব কমই আছেন। এবার এই জনপ্রিয় শো-এর আদলে যদি হয় আপনার স্মার্টফোন তাহলে কেমন হয়? হ্যাঁ এবার সেটাই সত্যি হলো। বুধবার ভারতে লঞ্চ হয়ে গেল রিয়েলমি ১৫ প্রো-র ‘গেম অফ থ্রোনস’ এডিশন। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর সঙ্গে যৌথ ভাবে এই এডিশন এনেছে সংস্থা। এই মডেলে স্পেসিফিকেশন সংস্থার বাকি ফোনের মতো হলেও এর নজরকাড়া ডিজাইন ও রং পরিবর্তনকারী ব্যাক প্যানেল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তাছাড়াও থাকছে অতিরিক্ত ক্যামেরা ফিল্টার ও বেশ কিছু কাস্টমাইজেশন।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে এই এডিশনে রয়েছে বিশেষ ধরনের ডিজাইন ও ন্যানো-এনগ্রেভড প্যাটার্ন। তাছাড়াও পাওয়া যাবে কাস্টম ইউজার ইন্টারফেস থিম, যা তৈরি হয়েছে Ice and Fire কনসেপ্টে, অর্থাৎ House Stark ও House Targaryen থেকে অনুপ্রাণিত।
নতুন এই এডিশনে রয়েছে: ইতিমধ্যেই রিয়েলমি-র এই নতুন এডিশন নজর কেড়ে নিয়েছে সকলের। রং পরিবর্তন করবে র ব্যাক প্যানেল। ড্রাগনফ্লাই ভিগান লেদারের ব্যাক প্যানেল এমনভাবে ডিজাইন করা হয়েছে যা তাপের সংস্পর্শে এলে লাল রঙে বদলে যাবে, ঠিক যেন ড্রাগনের মুখ থেকে আগুন বেরোচ্ছে। রং পরিবর্তনের এই ফিচার ফোনটিকে দিয়েছে স্মার্ট ও ইউনিক লুক। তাছাড়াও ক্যামেরার চারপাশ ডিজাইন করা হয়েছে ড্রাগনের নখের মতো 3D প্রতীক ও মাঝখানে ড্রাগনের চিহ্ন দিয়ে।

Realme 15 Pro Game of Thrones এডিশন-র দাম: ভারতে এই ফোন লঞ্চ হয়েছে ৪৪,৯৯৯ টাকায়। তবে সংস্থার তরফে রয়েছে ৩০০০ টাকার ছাড়। এর স্ট্যান্ডার্ড মডেলটি জুলাই মাসে লঞ্চ হয়েছিল আর তার দাম ছিল ৩১,৯৯৯ টাকা।
- এই এডিশনের স্পেসিফিকেশন: Realme 15 Pro Game of Thrones এডিশনের ফিচার ও স্পেসিফিকেশন মূল মডেলের মতোই থাকবে
- প্রসেসর: Snapdragon 7 Gen 4
- ডিসপ্লে: 6.8-ইঞ্চি 4D Curve+ AMOLED, 144Hz রিফ্রেশ রেট, 6,500 nits ব্রাইটনেস, 2,500Hz টাচ স্যাম্পলিং রেট
- ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে এই এডিশনে, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, এআই-পাওয়ার্ড ফিচার যেমন AI Party Mode, AI MagicGlow 2.0 ও AI Edit Genie
- ব্যাটারি: 7,000mAh, 80W ফাস্ট চার্জিং সাপোর্ট
- ডিজাইন: 7.69 মিমি পাতলা, ওজন 187 গ্রাম
- ডিউরেবিলিটি: IP69 রেটিং, অর্থাৎ জল ও ধুলো থেকে রক্ষা করবে ফোনকে (Realme)


