Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরপ্রদেশের ফারুকাবাদে হঠাৎই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল স্থানীয়রা (Private Charter Plane)। একটি বেসরকারি চার্টার্ড বিমান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঝোপঝাড়ের মধ্যে ভেঙে পড়ে। চারিদিকে তখন প্রবল শব্দ, মুহূর্তের মধ্যেই ছুটে আসেন গ্রামবাসীরা।
আতঙ্কে এলাকাবাসী (Private Charter Plane)
বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই এলাকায় তৈরি হয় আতঙ্কের পরিবেশ। স্থানীয়রা ভেবে বসেন বড় কোনও দুর্ঘটনা ঘটে গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
বিমানে ছিলেন নামী ব্যক্তিত্ব (Private Charter Plane)
সূত্রে জানা গিয়েছে, ওই চার্টার্ড বিমানে ছিলেন একটি বিয়ার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অজয় অরোরা এবং স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার আধিকারিক সুমিত শর্মা-র মতো পদস্থ ব্যক্তিত্ব। ঘটনায় তাঁদের কেউই গুরুতরভাবে আহত হননি।

অল্পের জন্য রক্ষা (Private Charter Plane)
চরম বিপদের মুখ থেকে অল্পের জন্য রক্ষা পান সকল যাত্রী। বিমানটি ভেঙে পড়লেও বড়সড় ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ঠিক কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারায়।
তদন্ত শুরু (Private Charter Plane)

প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটি বা আবহাওয়াজনিত কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে বেসামরিক বিমান চলাচল দফতরের তদন্তকারী দল পৌঁছেছে।
আরও পড়ুন: Mount Everest: নেপাল নয়, ভারত থেকেই দেখা গেল মাউন্ট এভারেস্ট কীভাবে সম্ভব?
সূত্রে জানা যাচ্ছে
এক নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিমানটির টেকনিক্যাল পরীক্ষার রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে সমস্ত যাত্রী নিরাপদ থাকায় স্থানীয় প্রশাসন স্বস্তি প্রকাশ করেছে।



