Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের ইতিহাস ও ঐতিহ্যের (Red Fort) অন্যতম সাক্ষী দিল্লির লালকেল্লা আজ সংকটের মুখে। ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ এই ঐতিহাসিক দুর্গের গায়ে ধরা পড়েছে চটচটে কালো দাগ। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা রিপোর্ট বলছে, এই দাগ নিছক ময়লা নয়-বরং দূষণের মারাত্মক প্রভাবেই লালকেল্লার শরীরে জমতে শুরু করেছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ।
সমীক্ষার ফলাফল (Red Fort)
এই সমীক্ষা চালিয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Red Fort) অধীনস্থ গবেষণা প্রতিষ্ঠানগুলির এক যৌথ দল। আইআইটি রুরকি, আইআইটি কানপুর, ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ এবং ইটালির কা ফসকারি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই গবেষণায় অংশ নিয়েছেন। গত ১৫ সেপ্টেম্বর রিপোর্টটি প্রকাশিত হয়।
লালকেল্লার পাথরের গায়ে জমে রাসায়নিক বিক্রিয়া (Red Fort)
গবেষণায় উঠে এসেছে, লালকেল্লার প্রাচীন লাল (Red Fort) বেলেপাথরের উপর জমেছে জিপসাম, সীসা, তামা এবং দস্তার মতো ভারী ধাতুর স্তর। এদের উৎস মূলত শহরের গাড়ির ধোঁয়া, নির্মাণকাজ এবং শিল্পাঞ্চলের রাসায়নিক নির্গমন। গবেষকদের মতে, এই সমস্ত ধাতব কণিকা বাতাসে মিশে গিয়ে লালকেল্লার পাথরের গায়ে জমে রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে। ফলস্বরূপ, পাথরের গায়ে দেখা দিচ্ছে থিকথিকে কালো আস্তরণ, যা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে স্থাপত্যের গঠন।
দাগে ঢাকা পড়ছে ঐতিহাসিক সৌন্দর্য (Red Fort)
লালকেল্লা মূলত লাল বেলেপাথরে তৈরি, যা সিলিকা এবং আয়রন অক্সাইড সমৃদ্ধ। আয়রন অক্সাইডের জন্যই এই পাথরের স্বাভাবিক রঙ লাল। কিন্তু বায়ুদূষণের ফলে তৈরি রাসায়নিক বিক্রিয়ায় এই পাথর ফুলে উঠছে, প্রাচীর দুর্বল হয়ে পড়ছে এবং কালচে দাগে ঢাকা পড়ছে ঐতিহাসিক সৌন্দর্য।

দূষণই এই অবস্থার মূল কারণ
বিশেষজ্ঞরা বলছেন, দিল্লির ক্রমবর্ধমান দূষণই এই অবস্থার মূল কারণ। শহরের যানবাহন, সিমেন্ট কারখানা, নির্মাণকাজ এবং বিভিন্ন শিল্প থেকে নির্গত গ্যাস যেমন সালফার ডাই-অক্সাইড (SO₂), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), ওজোন ইত্যাদি প্রতিনিয়ত লালকেল্লার পাথরের সঙ্গে বিক্রিয়া করছে। এর ফলে কেবল দাগই নয়, পাথরের গায়ে দেখা যাচ্ছে ফাটল, ক্ষয় এবং গঠনগত দুর্বলতা।
আরও পড়ুন: Ameesha Patel: ৫০ এও কেন অবিবাহিত আমিশা প্যাটেল? প্রপোজ করছে হাঁটুর বয়সি ছেলেরা
এই গবেষণার পর ঐতিহ্য রক্ষার প্রশ্নটি ফের সামনে এসেছে। প্রশ্ন উঠছে-দিল্লির মতো শহরে দূষণের লাগাম টানা না গেলে আদৌ কী বাঁচানো যাবে আমাদের ইতিহাসের এই অমূল্য সম্পদকে? সময় থাকতে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে হয়তো শুধুই স্মৃতি হয়ে থাকবে লালকেল্লার গৌরব।


