Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: প্রজাতন্ত্র দিবসের দিন নয়া দিল্লির কর্তব্য পথে নারী সশক্তিকরণের আরও এক উদযাপন। এবছরের কুচকাওয়াজে আধাসামরিক বাহিনী সিআরপিএফের পুরুষ দলকে নেতৃত্ব দেবেন বছর ছাব্বিশের অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট সিমরন বালা(Republic Day)। জম্মু কাশ্মীরের এই তরুণীর হাতেই থাকবে দলের ১৪০ পুরুষ আধিকারিকের চালনার ক্ষমতা।
সিআরপিএফ দলের নেতৃত্বে সিমরন (Republic Day)
জম্মু কাশ্মীরের বাসিন্দা সিমরন বালার এই বিশেষ স্থান লাভ বাহিনীতে তাঁর যোগ্যতারই প্রমাণ। দেশের একেবারে উত্তর প্রান্তের পাহাড়ি অঞ্চলের এই মেয়ে একেবারে জাতীয় স্তরে এসে কুচকাওয়াজে নেতৃত্ব দেওয়া দেশের মহিলা শক্তির এগিয়ে আসারই প্রমাণ বলে মনে করা হচ্ছে।
গর্বিত সিনিয়র অফিসাররাও (Republic Day)
সিমরনের কুচকাওয়াজে নেতৃত্ব দেওয়ার ঘটনা তাঁর সিনিয়র অফিসারদেরও গর্বিত করেছে। এই অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্টের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে কুর্নিশ জানিয়েছেন তাঁর সিনিয়ররাও। তাঁরা মনে করেন এর মাধ্যমে ভারতীয় সেনার আরও বেশি লিঙ্গসাম্য এবং নারী ক্ষমতায়নের পতে এগোতে পারছে।
আরও পড়ুন: Nana Patekar: ‘ও রোমিও’র ট্রেলর লঞ্চে রেগে কাঁই নানা পাটেকর, গটগট করে বেরিয়েই গেলেন ভেনু থেকে
১০ হাজার অসাধারণ বিশেষ অতিথি (Republic Day)
এবছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অন্য অর্থেও একটু আলাদা। কারণ এবছরই সাধারণের ভিতর থেকে বেছে নেওয়া হয়েছে প্রায় ১০ হাজার অসাধারণ বিশেষ অতিথিকে। যা দেশের আমজনতা যোগাযোগকে আরও স্পষ্ট করে তুলে ধরবে। কর্তব্যপথের এই প্রজাতন্ত্র যাত্রা এবার সত্যিই প্রজাদের নিয়ে যাত্রা হয়ে উঠবে বলে মনে হচ্ছে।



