Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শহরে এবার রসনা তৃপ্তিতেও টান। যুদ্ধের আঁচ এবার এসে পড়ল কলকাতার রেস্তোরাঁ গুলিতে। গ্যাসের অভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল প্রায় কয়েকটি বড় বড় রেস্তোঁরা(Restaurant Crisis)। ইরান-আমেরিকা সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, আর তার সরাসরি প্রভাব কলকাতায়।
কাজ হারানোর ভয়ে রেস্তোরাঁ কর্মীরা (Restaurant Crisis)
সিলিন্ডার নেই, তাই বন্ধ হতে শুরু করেছে শহরের নামী-দামী রেস্তোরাঁ। কাজ হারানোর ভয়ে হাজার হাজার কর্মী। মুম্বই বা বেঙ্গালুরুর পর এবার খাস কলকাতাতেও গ্যাসের হাহাকার। শহরের অভিজাত রেস্তরাঁগুলি এখন খাদের কিনারায়।
দুশ্চিন্তার কারণ রুজি-রুটি (Restaurant Crisis)
ইতিমধ্যেই জনপ্রিয় চেইন রেস্তোরাঁ ‘ভূতের রাজা দিল বর’-এর ৩টি আউটলেট বন্ধ হয়ে গিয়েছে। শুধু ব্র্যান্ডের নাম নয়, দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে রুজি-রুটি। মালিকপক্ষের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামী কয়েক দিনে আরও বহু নামী রেস্তরাঁ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। কলকাতা মানেই বিরিয়ানি, মোমো আর মাছে-ভাতে বাঙালির আড্ডা।
আরও পড়ুন: India Hormuz Tanker: ইরান–ভারত সমঝোতা, হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় ট্যাঙ্কারের চলাচলে অনুমতি
বিপর্যয়ের মুখে পড়বে ফুড ইন্ডাস্ট্রি (Restaurant Crisis)
জ্বালানি সংকটের এই মরণকামড় যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তিলোত্তমার ফুড ইন্ডাস্ট্রি এক চরম বিপর্যয়ের মুখে পড়বে। এখন দেখার, প্রশাসন বা সরকার বিকল্প কোনো ব্যবস্থার মাধ্যমে এই পরিস্থিতি সামাল দিতে পারে কি না। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ এখন অন্ধকারে।



