Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আরজি করে তরুণী চিকিৎসক (RG Kar Case) ধর্ষণ ও খুনের মামলা থেকে সরে দাঁড়াল সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত।
মামলার শুনানি (RG Kar Case)
এবার থেকে এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে (RG Kar Case), জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিমকোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ আরজি কর মামলার সমস্ত নথি হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে, নির্যাতিতার বাবা-মাকে এই মামলার স্টেটাস রিপোর্টের একটি প্রতিলিপিও দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আরও পড়ুন: Calcutta High Court: পাহাড়েও শিক্ষক নিয়োগে দুর্নীতি!
২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। সেই সংক্রান্ত সমস্ত মামলা এবার হাইকোর্ট শুনবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।


