Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পাহাড়েও শিক্ষক নিয়োগে দুর্নীতি (Calcutta High Court)! ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিআইডি তদন্ত চলবে বলেও নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
বেআইনিভাবে শিক্ষক নিয়োগ! (Calcutta High Court)
পাহাড়ে তথা জিটিএ নিয়ন্ত্রিত এলাকায় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে থাকা স্কুলগুলিতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, বিজ্ঞপ্তি ছাড়াই একতরফাভাবে এই নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এই দুর্নীতিতেও নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুব নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য্য ও বিনয় তামাঙের। এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের পাশাপাশি প্রাথমিক পর্যায়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। কিন্তু বিচারপতি বসুর সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: Statue Collapse: প্রবল ঝড়ে ভাঙল স্ট্যাচু অফ লিবার্টি!
এরপর সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্ট মামলা পুণরায় হাইকোর্টে ফিরিয়ে দেয়। জিটিএ-তে শিক্ষক নিয়োগের দুর্নীতির সেই মামলাতেই বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসু অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগে ৩১৩ শিক্ষকের চাকরি বাতিল করার পাশাপাশি বেতন বন্ধের নির্দেশ দিলেন। বিচারপতি বসু তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘রাজ্য কেন এদের ভার বহন করবে?এদের শিক্ষাগত যোগ্যতা কী?’ সেই সঙ্গে, সিআইডি-কে দুর্নীতির তদন্ত চালিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।


