Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আরজি কর কাণ্ডে সিবিআই-এর ভূমিকা নিয়ে যখন তিলোত্তমার বাবা-মায়ের গলায় একরাশ হতাশা। ঠিক তখনই বড় খবর এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। খবর এল এক রুটিন প্রোমোশনের। তবে সেটি আদৌ রুটিন কিনা তা নিয়ে ধোঁয়াশা(RG Kar Promotion)।
তদন্তকারী অফিসারের পদোন্নতি (RG Kar Promotion)
মামলার তদন্তের দায়িত্বে থাকা অফিসার সীমা পাহুজা এবার অতিরিক্ত পুলিশ সুপার (ASP) থেকে পুলিশ সুপার (SP) পদে উন্নীত হলেন। চণ্ডীগড় দুর্নীতি দমন শাখা থেকে পদোন্নতির পর তাকে দিল্লির স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে (১) বদলি করা হয়েছে।
তিলোত্তমার পরিবারের অভিযোগ (RG Kar Promotion)
তিলোত্তমার পরিবারের অভিযোগ, তদন্তের গতিপ্রকৃতি নিয়ে। সঞ্জয় রায় কি একাই দোষী না কি আড়ালে রয়েছে বড় কোনো মাথা? এই ধোঁয়াশা কাটেনি আজও। সমাধান সূত্র যখন অধরা, তখন তদন্তকারী অফিসারের এই পদোন্নতি স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন তুলেছে।
আরও পড়ুন: Assembly Agnimitra: অগ্নিমিত্রা পালের সংখ্যালঘু মন্তব্য: স্বাধিকার ভঙ্গের অভিযোগ শাসকদলের
তবে সিবিআই সূত্রের দাবি (RG Kar Promotion)
এই পদোন্নতি এবং বদলি সম্পূর্ণ একটি রুটিন প্রক্রিয়া। এর সঙ্গে আরজি কর তদন্তের ফলাফলের কোনও সরাসরি সম্পর্ক নেই। তবে তদন্তের অগ্রগতির সঙ্গে অফিসারের পদোন্নতির সংযোগ নিয়ে জল্পনা জারি।



