Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে (RG Kar Victims Mother) সামনে রেখে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক মহলের নজর এখন বিশেষভাবে আটকে রয়েছে পানিহাটি কেন্দ্রে, যেখানে বড় চমক আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের মাকে এই কেন্দ্র থেকে প্রার্থী করার সম্ভাবনা ঘিরে উত্তেজনা তুঙ্গে।
নিজেই ইচ্ছে প্রকাশ করেছেন (RG Kar Victims Mother)
সূত্রের খবর, নির্যাতিতার মা নিজেই বিজেপির (RG Kar Victims Mother) হয়ে নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরেই তাঁকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছিল, কিন্তু এতদিন রাজি ছিলেন না তিনি। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে মত বদল করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়ার। তাঁর বক্তব্য, রাজ্যে নারী সুরক্ষা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

নতুন করে প্রার্থীপদ নিয়ে আলোচনা (RG Kar Victims Mother)
দলের অন্দরমহল থেকেও জানা যাচ্ছে, বিজেপি নেতৃত্ব নির্যাতিতার পরিবারকে প্রার্থী করতে আগ্রহী ছিল। তবে পরিবার আগে সেই সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। বুধবার বিকেল পর্যন্ত পানিহাটিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে অন্য এক নেতার নাম ঘুরছিল। কিন্তু হঠাৎ পরিস্থিতির পরিবর্তনে নতুন করে প্রার্থীপদ নিয়ে আলোচনা শুরু হয়।
আরও পড়ুন: Arabul Islam: পাননি যোগ্য সম্মান, আজই আইএসএফ এ যোগ আরাবুলের
এদিকে বিজেপি ইতিমধ্যেই ২৯৪টির মধ্যে ১৪৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি আসনগুলির তালিকা চূড়ান্ত করতে দিল্লিতে একাধিক বৈঠক হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে দ্বিতীয় দফার তালিকায় অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। খুব শীঘ্রই সেই তালিকা প্রকাশ পেতে পারে। নির্যাতিতার মা আরও জানিয়েছেন, “বিচার পেতে হলে হাতে ক্ষমতা রাখা দরকার। সিপিএম আমার মেয়ের মৃত্যুকে ব্যবহার করে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে চেয়েছে।”

হাই-ভোল্টেজ আসন
অন্যদিকে পানিহাটি কেন্দ্রে তৃণমূলও প্রার্থী বদল করেছে। দীর্ঘদিনের বিধায়ককে সরিয়ে নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। ফলে এই কেন্দ্রটি এবার অন্যতম হাই-ভোল্টেজ আসনে পরিণত হতে চলেছে। সব মিলিয়ে, নির্যাতিতার মায়ের সম্ভাব্য প্রার্থীপদ ঘিরে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।


