Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহাষ্টমীর সকালে যখন গোটা বাংলা (CM Mamata Banerjee) মেতে উঠেছে উৎসবের আনন্দে, তখনই এক বিশেষ বার্তায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুই শুভেচ্ছা নয়-এবার বাঙালির আত্মগর্ব, ঐতিহ্য ও সৃষ্টিশীলতার জয়গান তুলে ধরতে তিনি শেয়ার করলেন নিজের লেখা এবং সুর করা নতুন গান। মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্ট করা ওই গানটি গেয়েছেন খ্যাতনামা শিল্পী মনোময় ভট্টাচার্য।
গর্বের প্রতিধ্বনি (CM Mamata Banerjee)
গানটির কথায় যেমন বাংলার সংস্কৃতির মহিমা, তেমনই উঠে (CM Mamata Banerjee) এসেছে কর্মদক্ষতা, শিক্ষা, সাহস আর সৃজনশীলতার এক অনন্য চিত্র। “বিশ্বসেরা বাংলা, মাতৃময়ী মা বাংলা, কর্মময়ের বাংলা”-এই লাইনগুলি যেন বাংলার প্রতিটি কোণ থেকে উঠে আসা গর্বের প্রতিধ্বনি। এই গান শেয়ার করে মুখ্যমন্ত্রী লেখেন, “সকলকে জানাই মহাষ্টমীর আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং মনোময় ভট্টাচার্যের গাওয়া একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”
অনন্য সাংস্কৃতিক সংযোজন (CM Mamata Banerjee)
পুজোর মরসুমে এ এক অনন্য সাংস্কৃতিক (CM Mamata Banerjee) সংযোজন। প্রতিবছরই পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রী গান লেখেন, সুর দেন এবং রাজ্যের প্রথম সারির শিল্পীরা সেই গান গেয়ে শোনান বাংলা ও বাঙালিকে। এবছর তাঁর রচিত আরও কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী ও মনোময় ভট্টাচার্য। পুজোর আমেজে সেই গানগুলি এক নতুন মাত্রা যোগ করেছে।
আরও পড়ুন: Weather: অষ্টমীর দুপুরে কালো আকাশ, ঝেঁপে নামল বৃষ্টি…
সাহসী প্রয়াস
গানটিতে শুধু আবেগ নয়, আছে তথ্য ও ইতিহাসের ছোঁয়াও। বাংলার নোবেলজয়ী মেধাবীদের থেকে শুরু করে আন্তর্জাতিক কৃতিত্বপ্রাপ্তদের নাম উঠে এসেছে গানের বর্ণনায়। বাংলার সাংস্কৃতিক পরম্পরা, শিক্ষা-সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার এক সাহসী প্রয়াস এটি।



