Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফাইনালে তাঁর ২৪ বলে ৩৪ রানের ইনিংস ভারতকে ৩০০-র কাছাকাছি পৌঁছতে সাহায্য করেছিল (Richa Ghosh)। রেকর্ড ১৩৩.৫২ স্ট্রাইক রেটে বিশ্বকাপে ২৩৫ রান করেন রিচা।
রিচাকে বিশেষ সম্মান (Richa Ghosh)
তিনবারের চেষ্টায় অবশেষে স্বপ্নপূরণ। প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছে ভারতীয় মেয়েদের দল। প্রথম বঙ্গ ক্রিকেটার হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন (Women’s World Cup 2025) হয়েছেন রিচা ঘোষ (Richa Ghosh)। এবার সেই দলের তারকা ক্রিকেটারকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ সংবর্ধনা দিতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।
আগামী ৮ তারিখ, শুক্রবার ইডেন গার্ডেন্সে মহিলা বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দেবে সিএবি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। সোনার পাতে মোরা রুপোর ব্যাট ও বল স্মারক হিসেবে রিচার হাতে তুলে দেবেন সৌরভ এবং ঝুলন। স্মারকে থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সই। এই মেগা সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Richa Ghosh)।

বিশ্বজয়ের পর ইতিমধ্যেই চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার। সিএবির তরফে বিশ্বজয়ী বঙ্গকন্যাকে দেওয়া হচ্ছে সোনায় বাঁধানো ব্যাট ও বল উপহারস্বরূপ। ফাইনালসহ গোটা টুর্নামেন্টেই রিচার ব্যাট ভারতকে কঠিন পরিস্থিতি থেকে টেনে তুলেছে। ফাইনালেও তাঁর ৩৪ রানের ইনিংস সহজ করে ৩০০-র কাছাকাছি রান করতে।
আরও পড়ুন: Mexico: নারী নিরাপত্তা সোনার পাথরবাটি? হেনস্থার মুখে খোদ মেক্সিকোর প্রেসিডেন্ট
ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের জন্য তাই ২১ বছর বয়সি তরুণ কিপার-ব্যাটারকে সম্মান জানাচ্ছে সিএবি। রিচার হাতে তুলে দেওয়া ব্যাটে থাকবে প্রাক্তন ভারতীয় অধিনায়কদ্বয় তথা বাংলার দুই সবথেকে উল্লেখযোগ্য ক্রিকেটার ঝুলন গোস্বামী ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) স্বাক্ষর। এই বিষয়ে সৌরভ বলেন, ‘বিশ্বস্তরে রিচা দুরন্ত লড়াকু মানসিকতা, প্রতিভা এবং ঠান্ডা মাথার পরিচয় দিয়েছে। ওকে এই ব্যাট ও বল দেওয়াটা ওর অবদানের প্রতি একটু সম্মান জানানো মাত্র। ও বাংলা তথা দেশের তরুণ প্রতিভাদের জন্য একজন আদর্শ (Richa Ghosh)।’


