Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: ড্রেনে মিলল মিলল মুণ্ডুহীন-মহিলার নগ্ন দেহ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে নয়ডার(Noida) সেক্টর ১০৮-র এক অভিজাত আবাসিক এলাকায়। স্থানীয়রা সকালে একটি ড্রেনে ভাসমান অবস্থায় দেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। ঘটনাটি সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পরিচয় গোপন রাখতেই এই ভয়ঙ্কর কাণ্ড!(Noida)
পুলিশ সুত্রে খবর, মহিলার দেহের মাথা ও দুই হাতের তালু কেটে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরিচয় গোপন রাখতেই এই ভয়ঙ্কর কাণ্ড ঘটানো হয়েছে। দেহ উদ্ধারের পর নয়ডা(Noida) সেক্টর-৩৯ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।

অন্যত্র খুন করে দেহ ফেলা হয়েছে বলে সন্দেহ(Noida)
তদন্তে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই মহিলাকে অন্যত্র খুন করা হয় এবং পরে দেহ সেক্টর ১০৮-এর ড্রেনে ফেলে দেওয়া হয়। হত্যার পেছনে কোনো ব্যক্তিগত সম্পর্ক বা অপরাধচক্রের যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নয়ডা(Noida) পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন— “সেক্টর-৮২ নয়ডা কাটের কাছে ড্রেনে ওই মহিলার দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
আরও পড়ুন: Narendra Modi: প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হরমনপ্রীতদের, বিশেষ উপহার টিম ইন্ডিয়ার
ঘটনাস্থলে ফরেনসিক দল
ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে ফরেনসিক দল। ড্রেনের আশপাশ থেকে রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করা হয়েছে, যা দিয়ে বোঝার চেষ্টা করা হচ্ছে দেহটি কোথায় কাটা হয়েছিল। এছাড়া আশপাশের CCTV ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনা বিষয়ে এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, “দেহের মাথা ও হাত কেটে ফেলার উদ্দেশ্যই পরিচয় লুকানো। বিষয়টি অত্যন্ত পরিকল্পিত মনে হচ্ছে। এটি একেবারেই নৃশংস হত্যাকাণ্ড।”

আরও পড়ুন: Pahalgam: অপারেশন সিঁদুরের পরও কি থামছে না সন্ত্রাসের ছক?
নিখোঁজ রিপোর্ট খতিয়ে দেখছে পুলিশ
নয়ডা ও পার্শ্ববর্তী দিল্লি অঞ্চলের বিভিন্ন থানায় সাম্প্রতিক নিখোঁজ মহিলাদের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, ময়নাতদন্তের রিপোর্ট এবং প্রযুক্তিগত তথ্য মিলিয়ে দ্রুত পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। এই ঘটনায় নয়ডা শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, আর পুলিশ এখন সমস্ত দিক খতিয়ে দেখছে—এটি কি ব্যক্তিগত প্রতিশোধ, না কি অপরাধচক্রের কাজ, তার তদন্ত শুরু হয়েছে।


