Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ের অভিজ্ঞ কপিরাইটার আদিতি (Rickshaw Driver) গানভির সম্প্রতি একটি লিঙ্কডিন পোস্ট শেয়ার করে সাড়া ফেলে দিয়েছেন। বিষয়টি আপাতভাবে মজার হলেও, এই পোস্টটি কিন্তু অনেককেই ভাবাচ্ছে। আদিতির অটোচালক ১৯ কিমি রাইডে রাজি হয়েও শেষ মুহূর্তে ১ কিমি বাকি থাকতে তাঁকে নামিয়ে দেন। কারণ? চালকের মতে, “দূরত্বটা বেশি”।
মাঝপথেই গেলেন থেমে (Rickshaw Driver)
যদিও তিনি ১৮ কিমি চালিয়ে এসে এই উপলব্ধি (Rickshaw Driver) করলেন! আদিতি তাঁর পোস্টে লেখেন, অটো চালক রাইডের মাঝপথে থেমে বলেন, “ইতনি দূর কিউঁ জব লিয়া?” অর্থাৎ, এত দূরের চাকরি নিলেন কেন? সেই সঙ্গে চালক আদিতির বেতন নিয়েও মন্তব্য করেন। আদিতি লেখেন, “এই রাইডের জন্য ওনাকে কেউ জোর করেননি, উনি নিজের ইচ্ছেতেই রাইড নিয়েছিলেন।”
দার্শনিক পর্যবেক্ষণ (Rickshaw Driver)
এই অভিজ্ঞতার শেষে আদিতির পর্যবেক্ষণ ছিল (Rickshaw Driver) দার্শনিক। তিনি লেখেন, “জীবনের পথচলায় মাঝে মাঝে আপনার যাত্রা অন্যদের পক্ষে অসুবিধাজনক হয়ে দাঁড়াবে, তখন তারা মাঝপথেই আপনাকে ছেড়ে চলে যাবে। সেটাও ঠিক আছে।” পোস্টের শেষ লাইনে তিনি যোগ করেন, “একটি স্টার দিয়ে দিন, তারপর সামনের দিকে এগিয়ে যান।”
লিঙ্কডিন ব্যবহারকারীর মন্তব্য
এই পোস্টে বহু লিঙ্কডিন ব্যবহারকারীর মন্তব্য করেন। রোহিত শর্মা নামে এক ব্যবহারকারী বলেন, “এটা খুব গভীর ভাবনা। আমি নিশ্চিত, আপনি কেবল অটোচালকের কথাই বলছেন না, বরং এটা এক জীবন দর্শন। ‘কিছু জিনিস নিজের মতো না চললে, আমি মাঝপথে ছেড়ে দেব’। ক্লাসিক।”
জীবনের উপদেশ
অদিতি আরও লেখেন, “আসল শিক্ষা হল, কিছু মানুষ ভাবে আপনার যাত্রাকে তারাই নিয়ন্ত্রণ করতে পারে।” রিশভ বাত্রা নামে এক ‘ব্যাকএন্ড উইজার্ড’ লেখেন, “১৮ কিমি হল একনিষ্ঠতা, আর ১ কিমি অনাহুত জীবনের উপদেশ-ইন্ডিয়ান অটো রাইড সত্যিই ফুল-স্ট্যাক এক্সপেরিয়েন্স দেয়।”

আরও পড়ুন: Donald Trump: আমেরিকার শুল্ক চাপ, বাণিজ্যিক সমঝোতায় কী কী ছাড় দিতে পারে ভারত?
একজন মন্তব্য করেন, “অটোর জন্য এত কিমি রাস্তা একটু বেশিই!” একজন তীব্র প্রতিক্রিয়া জানান, “এই কাজ একজন গ্রাহকের সঙ্গে করতে পারলেন ঠিকই, কিন্তু যদি ওনার মেয়ে/বোন/স্ত্রী থাকতেন, তাহলেও কি ১ কিমি আগে নামিয়ে দিতেন?” আরেকজন সংক্ষেপে লেখেন, “মানুষ অন্যের বেতন গণনায় বিশেষ পারদর্শী।” এই পুরো ঘটনাটি আবারও মনে করিয়ে দেয়-শহরের অটো রাইড শুধু গন্তব্য নয়, অভিজ্ঞতারও বাহক। আর সেই অভিজ্ঞতা কখনও মাঝপথে থেমে গেলেও, গল্পটা চলতে থাকে।


