Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: একসময় জনপ্রিয় ধারাবাহিক ‘তোমায় আমায় মিলে’ তে অভিনয় করেছিলেন তিতাস ও ঋজু বিশ্বাস (Riju Biswas) । ধারাবাহিকে নায়ক ছিলেন ঋজু, আর তিতাস ছিলেন তাঁর পর্দার ‘বৌদি’। সেই সময়ের এক ঘটনার কথা স্মরণ করে অভিনেত্রী জানান, ঋজুর মানবিকতা তাঁকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল।

শুটিং সেটে অসুস্থ তিতাস (Riju Biswas)
তিতাসের কথায়, একদিন শুটিং চলাকালীন আচমকা ভয়ানক অ্যালার্জির সমস্যা দেখা দেয় তাঁর। ওষুধ খাওয়ার পর তিনি বেহুঁশ হয়ে পড়েন। পরিচালকের নির্দেশ আসে “সুস্থ হলেই আবার অভিনয়ে ফিরতে হবে।” তখনও তিতাস পুরোপুরি সুস্থ নন, কিন্তু কাজ বন্ধ রাখার অনুমতি পাচ্ছিলেন না।
পাশে দাঁড়ালেন ঋজু বিশ্বাস (Riju Biswas)
ঠিক তখনই নায়ক ঋজু এগিয়ে আসেন। পরিচালকের নির্দেশের বিরোধিতা করে তিনি বলেন “তিতাসকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। ও আজ শুটিং করবে না। বদলে আমি, রুশা সারা রাত শুটিং করছি।” ঋজুর এই একটিই পদক্ষেপ বদলে দেয় পরিস্থিতি। অভিনেত্রীর ভাষায়, “ঋজু না থাকলে আমি প্রাণে বাঁচতাম না।”
আরও পড়ুন: Riju Biswas: মহিলাদের বিরক্ত করতেন ‘ নিখিল ‘? অভিনেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

তিতাসের অভিজ্ঞতার ছায়া
তিতাস আবেগঘন হয়ে পড়েছেন। তিনি বলেন, “ভাগ্যিস অভিনয় ছেড়ে দিয়েছি। এখন ভাবি, এই ইন্ডাস্ট্রির চাপ, প্রতিযোগিতা, একাকিত্ব সব মিলিয়ে অনেককেই কাবু করে দেয়।” অভিনয়ের জগতে সহকর্মীর প্রতি ঋজুর সহমর্মিতা আজও তিতাসের স্মৃতিতে অমলিন। তাঁর কথায়, “ঋজু শুধু নায়ক নয়, মানুষ হিসেবেও ছিল অনন্য।”



