Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মনে পড়ে অঞ্জন চৌধুরীর (Anjan Chowdhury) ছবি ‘আব্বাজান’ এর কথা? যা দর্শকের মনে একটা পোক্ত জায়গা করে নিয়েছিল (Rina Choudhury)। এখনও টিভির পর্দায় আসলে বহু মানুষই নস্টালজিয়ায় ভাসে। আবার বড় পর্দায় আসতে চলেছে ‘আব্বাজানে’র কিছু দৃশ্য। বলা ভালো আব্বাজানের সিক্যুয়েল। সেটা নিয়ে আসছেন অঞ্জন চৌধুরীর (Anjan Chowdhury) মেয়ে রিনা চৌধুরী (Rina Chowdhury)। অভিনেত্রী কী বললেন এই ছবি নিয়ে? তিনি কি পুরানো ঘরানা ফিরিয়ে আনতে চান? অভিনয়ে কারা থাকবেন? এমনই নানা প্রশ্ন উঠছে দর্শকদের মনে।
রিনার নতুন ছবি (Rina Choudhury)
রিনা চৌধুরীর (Rina Choudhury) পরিচালনায় নতুন ছবি ‘সোহাগ রাত ‘ আসছে। নায়কের ভূমিকায় থাকবেন তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়। বিপরীতে থাকছেন রিয়া, যিনি ছোট পর্দায় জনপ্রিয়। আর থাকছেন উত্তম কুমারের নাতনি নবনীতা চট্টোপাধ্যায়। বাবা অঞ্জন চৌধুরীর (Anjan Chowdhury) সময় মাস খানেক শুটিং চলত, সেখানে মাত্র ১৫ দিনে শুটিং শেষ করছেন রিনা চৌধুরী (Rina Chowdhury)! কেন না তিনি মনে করেন, ছবির প্রযোজকেরা ছবিমুক্তির আগেই লাভ ক্ষতির হিসাব করেন । তাঁরা বেশি পয়সা খরচ করতে ভয় পান, যদি ফেরত না আসে। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
পুরানো ঘরানা ফিরিয়ে আনা (Rina Choudhury)
রিনা চৌধুরীও (Rina Choudhury) বাবার একাধিক ছবিতে অভিনয় করেছেন । পরে তিনি পরিচালনায় আসেন। অভিনেত্রীর কথায়, এখনকার সিনেমা, সিরিজ ভালো পরিচালনা, ঝকঝকে অভিনয়ে ভরা। কিন্তু বাংলার মাটির গন্ধ কোথায়? অভিনেতাদের মুখে বাংলা সংলাপের বদলে অন্য ভাষায় সংলাপ বলানো হয়। যা নিজেদের নিজস্ব ভাষা অনুসরণ করা হয় না। তাতে নিজস্বতা হারিয়ে যাচ্ছে। তাই তিনি পুরানো ঘরানায় পথ অবলম্বন করেছেন। ছবিতে তিনি পুরানো ও নতুন শিল্পীদের নিয়ে কাজ করেছেন। তিনি মনে করেন পুরানো শিল্পীদের গুরুত্ব সব সময়ই থেকে যায়।
আরও পড়ুন: Shakib Khan: কলকাতায় দুই টলি নায়িকার সাথে শাকিব, নতুন ধামাকার ইঙ্গিত?
মা-ছেলের গল্প
রিনার বাবা অঞ্জন চৌধুরী (Anjan Chowdhury) এক মুসলিম বাবা ও হিন্দু ছেলের গল্প বলেছিল আব্বাজানে। ‘সোহাগ রাতে’ মুসলিম মা আর হিন্দু ছেলের স্নেহ, ভালবাসার গল্প শোনাবেন রিনা চৌধুরী (Rina Chowdhury)। ‘সোহাগ রাতে’ সোহাগ একজন বড়লোকের সন্তান। আর রাত্রি সাধারণ ঘরের এক মেয়ে যে স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। তবে এই ছবি সমাজে একটি বিশেষ দিককে তুলে ধরবে। আর ‘আব্বাজানে’র মতোই নতুন ছবি ‘সোহাগ রাত’ও দর্শকদের মন কেড়ে নেবে বলে তিনি আশা করছেন।
আরও পড়ুন: Swikriti-Arefin: জমজমাট গল্প, আবারও এক ফ্রেমে স্বীকৃতি-আরেফিন! ফিরছে কোন ধারাবাহিকে?
ভীষণ আশাবাদী
রিনা চৌধুরী ছবিতে যাদের মানাবে তাঁদেরকেই বেছে নিয়েছেন। তাঁর প্রযোজক ছোটখাটো। নষ্ট করার মতো অর্থ তাঁর নেই। ছবি সফল হলে তিনি কি বাবার মতোই ছবি বানাবেন? তাতে তিনি মনে করেন, কার মতো ছবি বানাচ্ছেন সেটা বড় কথা নয়। ছবি সফল হতে পারছে কি, সেটাই বিষয় ।তবে তিনি ছবি নিয়ে ভীষণ আশাবাদী। মনে করেন , বাবার আশীর্বাদের হাত তাঁর মাথায় আছে। তিনি অবশ্যই সফল হবেন।


