Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার মধ্যরাতে গুয়াহাটির গীতানগর এলাকা, জু রোডে হঠাৎই পথ দুর্ঘটনার কবলে পড়েন আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রূপালি বড়ুয়া (Ashish Vidyarthi)। জানা গিয়েছে, ওই রাতে তাঁরা দু’জনে নৈশভোজ সেরে বেরিয়েছিলেন। খাবার শেষে রাস্তা পার হওয়ার সময়ই ঘটে যায় বিপত্তি।
দ্রুত গতির বাইকের ধাক্কা (Ashish Vidyarthi)
প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, উলটোদিক থেকে অত্যন্ত দ্রুত গতিতে আসা একটি মোটরবাইক আচমকাই আশিস বিদ্যার্থী ও রূপালি বড়ুয়ার দিকে ধেয়ে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি তাঁদের ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই রাস্তায় পড়ে যান তাঁরা। এই ঘটনায় বাইক চালকও গুরুতরভাবে আহত হন।
আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি (Ashish Vidyarthi)
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গীতানগর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বাইক চালককে তড়িঘড়ি ভর্তি করা হয় গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে। আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রীকেও প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
সোশাল মিডিয়ায় আশিস বিদ্যার্থীর বার্তা (Ashish Vidyarthi)

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে দুশ্চিন্তা বাড়তে থাকে। শনিবার সকালে সেই উদ্বেগের কথা জানতে পেরে নিজেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দেন আশিস বিদ্যার্থী। ভিডিওতে তিনি জানান, “আমি আর রূপালি এখন ভালো আছি। আপনারা দুশ্চিন্তায় রয়েছেন, তাই আপনাদের জানানো খুব প্রয়োজন। আমি একেবারে বহাল তবিয়তে রয়েছি। রূপালি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। আহত বাইক চালকেরও খোঁজ নিয়েছি। তাঁর জ্ঞান ফিরেছে এবং তিনি আগের থেকে ভালো আছেন।”
আরও পড়ুন: Tamil Nadu: ঘুমের মধ্যেই জীবন্ত পুড়ে মৃত্যু লিভ-ইন যুগলের
রূপালি বড়ুয়ার শারীরিক অবস্থা
অভিনেতার বক্তব্য অনুযায়ী, রূপালি বড়ুয়া আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। গুরুতর কোনও আঘাত না লাগলেও সতর্কতার জন্য তাঁকে হাসপাতালে রাখা হয়েছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছেন। এই দুর্ঘটনায় শুধু নিজে ও স্ত্রী আহত হলেও, আশিস বিদ্যার্থী যে আহত বাইক চালকের খোঁজ নিয়েছেন, তা অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে। দুর্ঘটনার পরও তাঁর এই মানবিক দৃষ্টিভঙ্গি প্রশংসিত হচ্ছে।



