Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ক্যাচ ধরে বিরাটের রেকর্ড ভাঙলেন রিঙ্কু (Rinku Singh)।
বিরাট রেকর্ড ভাঙলেন রিঙ্কু (Rinku Singh)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের পর চতুর্থ ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং। প্রথম ম্যাচে ৪৪ রানে অপরাজিত ছিলেন আর চতুর্থ ম্যাচেও করেছেন ৩৯ রান। যদিও দলকে জেতাতে পাননি তিনি। ভারতের ব্যাটিং টপ অর্ডার এত শক্তিশালী যে সব সময় রিঙ্কুর সুযোগ পাওয়া কঠিন কিন্তু তিনি যতবার সুযোগ পেয়েছেন ততবারই নিজেকে প্রমাণ করেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি নিজেকে প্রমাণ করেছেন ফিলডিংয়ে। চতুর্থ ম্যাচেও রেকর্ড করেছেন ফিল্ডিংয়ে (Rinku Singh)।
২৮ জানুয়ারি বিশাখাপত্তনমে রিঙ্কু খেলতে নেমে রেকর্ড করেন ক্যাচ ধরায়। তিনি চারটে ক্যাচ নিয়েছেন ম্যাচে। যা দেশের মাটিতে একজন নন উইকেটকিপার ফিল্ডারের পক্ষে সবচেয়ে বেশি। এই চারটে ক্যাচ নিয়ে টপকে গেলেন বিরাট কোহলিকে। দেশের মাটিতে বিরাট ক্যাচ নিয়েছেন তিনটি আর রিঙ্কুর চার (Rinku Singh)।

আরও পড়ুন: Washington Sundar: ৪ ফেব্রুয়ারি ফিটনেস টেস্টে সুন্দর ব্যর্থ হলে পরবর্তী ভাবনা কী?
অন্যদিকে রিঙ্কু সিং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলতে রেকর্ড করেন আরও একটি রেকর্ড গড়লেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চারটে ক্যাচ নিলেন একটি ম্যাচে। এই একই সংখ্যক ক্যাচ নেওয়ার রেকর্ড রয়েছে পাকিস্তানের সাইম আয়ুবের নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। ২০২৪ সালে অকল্যান্ডে এই নজির তৈরি করেছিলেন।
অন্যদিকে অজিঙ্ক রাহানের ঝুলিতেও রয়েছে ক্যাচের নজির। তিনি জাতীয় দলের জার্সি গায়ে ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন চারটে ক্যাচ। তবে সেটা দেশের মাটিতে ছিল না। রিঙ্কু চারটে ক্যাচ নিয়েছেন দেশের মাটিতে। একজন ফিনিশার হওয়ার পাশাপাশি রিঙ্কু সিং শক্তিশালী ফিল্ডারও। তিনি ম্যাচে একাধিক হাই ফ্লাইং ক্যাচ, লং অফে ডাইভ, জাম্প ক্যাচ নিয়েছেন (Rinku Singh)।


