Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার সাফল্য দেখছে সমগ্র ক্রিকেটবিশ্ব। সেই নিয়ে কথা বলতে গিয়ে এবি আনলেন ধোনির তুলনা (AB de Villiers)। কথা বললেন ভারতের স্পিন খেলার সমস্যা নিয়েও।
বাভুমার প্রশংসা প্রাক্তন প্রোটিয়া তারকার (AB de Villiers)
দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। ঘরের মাটিতে লজ্জার মুখে পড়তে হয়েছে গম্ভীর বাহিনীকে। আর তারপর থেকেই সমালোচনার সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে। প্রশ্ন উঠতে শুরু করেছে গম্ভীরের স্ট্রাটেজি নিয়েও। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রোটিয়া স্পিনারদের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটিং লাইন-আপ। একদিকে যেমন সমালোচনা চলছে গৌতম গম্ভীরকে নিয়ে তেমনই অন্যদিকে প্রশংসা হচ্ছে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার। এবার সেই নিয়ে মুখ খুললেন প্রকরণ প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্স। সেই প্রসঙ্গে উঠে এল ভারতের প্রাক্তন অধিনায়ক এবং তারকা উইকেটকিপার ব্যাটার মহেন্দ্র সিং ধোনির নামও (AB de Villiers)।
ঘরের মাটিতে লজ্জাজনক হারের পর অনেকেই দাবি তুলেছেন গম্ভীরকে কোচ হিসেবে অপসারণের তবে বোর্ডের পক্ষ থেকে সেরকম কোনও কথা এখনও পর্যন্ত বলা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের উপর গম্ভীরের ভাগ্য নির্ধারণ করছে বলেই মনে করছেন অনেকে। তবে তার আগে গম্ভীরকে এবি-র বক্তব্য, ‘নেতা হিসেবে গম্ভীর কেমন আমি জানি না। আমি গম্ভীরকে আবেগপ্রবণ ক্রিকেটার হিসেবেই জানি। যদি ড্রেসিং রুমের ক্ষেত্রেও সেটা হয় তবে বলবো সাধারণত একজন আবেগপ্রবণ কোচ থাকা ভাল না।’ প্রাক্তন এই প্রোটিয়া তারকা আরও বলেন ড্রেসিং রুমে গম্ভীরের অতিরিক্ত আবেগের বহিঃপ্রকাশ দলের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে (AB de Villiers)।

অন্যদিকে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা যেন পুরো উলটো। ধোনির মতো মাথা ঠান্ডা রেখে দল পরিচালনা করে। এবি বলেন, ‘ধোনিও একইরকম ছিল। খুব কম আমি ধোনির গলা শুনতে পেতাম। ধোনি খুব বেশি কথা বলতো না কিন্তু যখন বলতো তখন সবাই শুনত। আমার মনে হয় বাভুমা একই রকম। মাথা ঠান্ডা রেখে সম্মান অর্জন করেছে। যেটা একেবারেই অবিশ্বাস্য।’

আরও পড়ুন: Hong Kong: ফায়ার অ্যালার্ম কাজ না করায়, অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮
ইদানিং সময়ের ভারতীয় দল পেস ও বাউন্সকে সামলে নিলেও সমস্যায় পড়তে হয়েছে স্পিনকে নিয়ে। স্পিন যেন ভারতের কাছে ত্রাস হয়ে উঠেছে। যে টিম ইন্ডিয়া একসময় স্পিনের বিরুদ্ধে শক্তিশালী ছিল এখন তারা স্পিন খেলতে পারছে না।
এই বিষয়ে এবি ডি’ভিলিয়ার্স বলছেন, আমার মনে হয় ইটা টেকনিক্যাল সমস্যা। ভারতীয় প্লেয়াররা বরাবরই স্পিনের বিরুদ্ধে সেরা। আমার মনে হয় না হঠাৎ করেই তাঁদের রিভার্স সুইপ বা সুইপ করতে হবে। যা দিয়ে তাঁরা প্রমাণ করতে পারে যে তাঁরা এখনও সেরা। এই অবস্থায় খুব বেশি পরিবর্তন দরকার নেই। আমার মনে হয় মানসিক দৃষ্টি ভঙ্গির সমস্যা রয়েছে।’ এবি ভারতীয় প্লেয়ারদের পরামর্শ দিয়েছেন আত্মবিশ্বাস বজায় রাখতে এবং মাথা ঠান্ডা করে খেলতে। প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচেই ভারতীয় ব্যাটারদের দেখা গিয়েছে অযথা ঝুঁকি পূর্ণ শট খেলতে। যা নিয়ে তিব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ঋষভ পন্থকেও (AB de Villiers)।


