Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফের সেঞ্চুরি করে একাই লড়ছেন UP-র হয়ে। তামিলনাড়ুর বিরুদ্ধে করা সেঞ্চুরি তাঁর ফার্স্ট ক্লাস কেরিয়ারের নবম শতরান (Rinku Singh)।
রঞ্জিতে রিঙ্কু ঝড় (Rinku Singh)
একদিকে যেখানে ভারতীয় দল ঘরের মাঠে একের পর এক টেস্টে ব্যর্থ হচ্ছে সেখানে ভাল পারফর্ম করেও দলে জায়গা হচ্ছে না রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারদের। আর নির্বাচকদের সেই সিদ্ধান্ত নিয়েই উঠছে প্রশ্ন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান, একের পর এক শতরান, সব মিলিয়ে তিনি ব্যাট হাতে জোরালো দাবি জানাচ্ছেন টেস্ট দলে অভিষেকের কিন্তু তারপরেও তাঁর জন্য জাতীয় দলের দরজা খুলছে না। তাঁর ব্যাটিং গড় প্রমাণ করছে তিনি কতটা যোগ্য দাবিদার। নয় বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখা রিঙ্কুর গড় এখন ৬০-এর কাছাকাছি, যা তাঁকে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের সারিতে দাঁড় করিয়েছে (Rinku Singh)।
তামিলনাড়ু প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে করে ৪৫৫ রান। জবাবে উত্তরপ্রদেশের অর্ধেক দল স্কোরবোর্ডে ২০০ রান ওঠার আগেই ড্রেসিং রুমে ফিরে যান। এমন অবস্থায় দলের হাল ধরেন রিঙ্কু সিং। পূর্ণ করেন নিজের শতরান। ইতিমধ্যেই নিজের দেড়শো রানের গণ্ডি টপকে গিয়েছেন। তাঁর এই স্কোরের সৌজন্যেই তামিলনাড়ুর বিরুদ্ধে উত্তরপ্রদেশ ম্যাচে টিকে থাকে। রিঙ্কু শেষমেশ ২৪৮ বলে ১৭৬ করে আউট হন। তাঁর ইনিংসে রয়েছে ১৭টি চার এবং ৬টি ছক্কা (Rinku Singh)।

আরও পড়ুন: Shibpur: অভিজাত আবাসনে মহিলাকে গুলি! চাঞ্চল্য শিবপুরে
৯ বছর আগে অর্থাৎ ২০১৬ সালে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হয়েছিল রিঙ্কু সিংয়ের। তার পর থেকে এখনও পর্যন্ত লালবলের ক্রিকেটে তিনি করেছেন মোট ৯টি শতরান। অর্থাৎ তামিলনাড়ুর বিরুদ্ধে করা সেঞ্চুরি তাঁর ফার্স্ট ক্লাস কেরিয়ারের নবম শতরান। এই ৯টি সেঞ্চুরির পাশাপাশি রিঙ্কু সিং ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৩৫০০-এর বেশি রান করেছেন, প্রায় ৬০ (ঠিক ৫৯.০৭) গড়ে।
এবার প্রশ্ন হচ্ছে ঘরোয়া ক্রিকেটে এত ভাল পারফর্ম করার পরেও টিম ম্যানেজমেন্ট কী ভাবে উপেক্ষা করতে পারে তাঁকে? অন্তত ভারত ‘এ’ দলের হয়ে সব ফরম্যাটেই তাঁর খেলা উচিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেখান থেকে তাঁর জন্য জাতীয় দলে জায়গা করে নেওয়াটাও সহজ হবে। রিঙ্কু যে শুধুমাত্র টি-টোয়েন্টির প্লেয়ার নন, সেটা কিন্তু তিনি প্রমাণ করে চলেছেন প্রতিনিয়ত (Rinku Singh)।


