Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে রিঙ্কুর খেলা নিয়ে বড় আপডেট সামনে এলো (Rinku Singh)।
জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবেন রিঙ্কু? (Rinku Singh)
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অবস্থা এই মুহূর্তে টলমল। শেষ দুই ম্যাচে জয়ের পাশাপাশি নেট রান রেটের দিকেও নজর রাখতে হবে ভারতীয় দলকে। এর মাঝেই চাপ বেড়েছে টিম ইন্ডিয়ার। বাবার অসুস্থতার জন্য দল ছেড়েছিলেন তারকা ক্রিকেটার রিঙ্কু সিং। মঙ্গলবার সন্ধেয় তিনি চেন্নাই থেকে সরাসরি বাড়ি ফিরে গিয়েছিলেন। পরে জানা যায় তাঁর বাবা গত কয়েকদিন ধরেই ক্যান্সার আক্রান্ত। বাবার শারীরিক অবস্থার অবনতির কারণেই তিনি বাড়ি ফায়ার এসেছিলেন (Rinku Singh)।
এই খবর সামনে আসার পর থেকেই চর্চা চলতে থাকে জিম্বাবোয়ের ম্যাচে এই তারকা ক্রিকেটারকে দেখা যাবে কিনা। কারণ বাকি দুই ম্যাচই ভারতের কাছে ডু-অর-ডাই ম্যাচ। এবার সেই বিষয়ে আপডেট সামনে এলো। এই নিয়ে মুখ খুললেন দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Rinku Singh)।

বুধবার ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনি এই বিষয় নিয়ে মুখ খোলেন। তাঁর কথায় ভারতীয় সমর্থকদের মনে স্বস্তি ফিরেছে। তিনি জানালেন বুধবার সন্ধেয় ভারতীয় শিবিরে যোগ দেবেন রিঙ্কু। জিম্বাবোয়ের বিরুদ্ধে দলের ভাবনায় তিনি থাকছেন। সীতাংশু কোটাক বলেন, ‘রিঙ্কুর বাবা অসুস্থ। তাই ও বাড়ি ফিরে গিয়েছিল। তবে আজ (বুধবার) সন্ধেয় আবার শিবিরে যোগ দিচ্ছে ও।’

আরও পড়ুন: OTT Platforms: বেলাগাম যৌন দৃশ্যেই সর্বনাশ? হঠাৎ ৫ ওটিটি অ্যাপ বন্ধের নির্দেশ!
ভারতীয় শিবিরের চিন্তার আরেক কারণ হলো অভিষেক শর্মার ফর্ম। যা নিয়ে জোর জল্পনা চলছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে তাকেই খেলানো হবে নাকি তাঁর জায়গায় আবার দলে জায়গা পাবেন সঞ্জু স্যামসন। ম্যাচের দুই দিন আগে ঈশান কিষাণের পাশাপাশি সঞ্জুকেও অনেকক্ষণ অনুশীলন করতে দেখা গিয়েছে। তবে এখন দেখার জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একাদশে কারা কারা থাকেন (Rinku Singh)।


