Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ODI-এ ইতিহাস লিখলেন বিরাট কোহলি। ভাঙলেন সচিনের বড় রেকর্ড ভাঙলেন। বিরাট কোহলি বর্তমানে ODI-তে ২৯৩ ইনিংসে ১৪,২৩৫ রান করেছেন (Virat Kohli)।
রেকর্ড ‘কিং’ কোহলির (Virat Kohli)
রান তাড়া করতে যে কোহলির জুড়ি মেলা ভার, সেটা আবারও প্রমাণ করলেন তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। নিজের সেই অভিজ্ঞতা ও দক্ষতার পরিচয় দিলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজের সর্বোচ্চ স্কোর করলেন এবং ভাঙলেন শচীনের বড় রেকর্ড। সমর্থকদের মতে তিনি ব্যাট হাতে পারফর্ম করে যোগ্য জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক মন্ডলীকে (Virat Kohli)।

প্রথম দুই ওয়ানডে-তে শূন্য রানে আউট হওয়ার পর অনেকেই তার ভবিষৎ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। সেইসব নিন্দুকদের জবাব দিলেন তৃতীয় ম্যাচে ফিফটি প্লাস স্কোর করে। এর সঙ্গে ওয়ানডে-তে রান তাড়া করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ফিফটি প্লাস রানের নতুন রেকর্ড গড়লেন বিরাট। ভাঙলেন সচিনের রেকর্ড। ODI-তে রান তাড়া করার ক্ষেত্রে শচীন ফিফটি প্লাস স্কোর করেছিলেন ৬৯টি। বিরাট কোহলি সিডনিতে রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের কেরিয়ারের ৭০ তম ফিফটি প্লাস স্কোর করেন (Virat Kohli)।

ভারতের এই তারকা ব্যাটার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শনিবার তার রেকর্ড বইয়ে যোগ করলেন আরও এক অধ্যায়। যে সোনালী অধ্যায়ের সাক্ষী থাকলো সিডনি। পিছনে ফেললেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারার ১৪,২৩৪ রানের রেকর্ডকে। বিরাট কোহলি এখন একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বিরাটের সংগ্রহে রয়েছে ১৪,২৩৫ রান। তার আগে একমাত্র রয়েছেন শচীন। লিটিল মাস্টারের সংগ্রহে রয়েছে ১৮,৪২৬ রান।
আরও পড়ুন: Ind vs Aus: রো-কো জুটির শাসনে জয় ভারতের, ব্যাটে এই জবাব কি নির্বাচক মণ্ডলীর জন্য?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির এই অর্ধশতরান তার ২৪তম ফিফটি প্লাস স্কোর, যা শচীনের রেকর্ডের সমান। যদিও কোহলি এটি করেছেন মাত্র ৫১ ইনিংসে, শচীনের এই রেকর্ড রয়েছে ৭০টি ইনিংস খেলে। এই ইনিংসের মাধ্যমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার মোট রান ২৫০০-র গণ্ডি ছাড়িয়ে গেল, যা তার বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং দক্ষতার প্রমাণ (Virat Kohli)।


